HRC NEWS BANGLA :- Weather Update ক্যালেন্ডার অনুযায়ী এখন গোটা ভারতে ঘোরতর বর্ষাকাল। বাঙালির বাংলা ক্যালেন্ডারও বলছে যে এখন শ্রাবণ মাস। অর্থাত্ এই মাসে তুমুল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হওয়ার কথা। কিন্তু গোটা দেশে বৃষ্টি হলেও বৃষ্টি থেকে বঞ্চিত বাংলা। বাংলা বললে ভুল হবে, কারণ বিগত কয়েকসপ্তাহ ধরে উত্তরবঙ্গে তুমুল বৃষ্টিপাত হয়েছে।কিন্তু দক্ষিণবঙ্গে যেন বৃষ্টির আকাল কাটতেই চাইছে না। এই অবস্থায় যখন অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী, তখনই সুখবর শোনালো আলিপুর হাওয়া অফিস।

হাওয়া অফিস বেশ কয়েকদিন আগেই নিম্নচাপের পূর্বাভাসের কথা ঘোষণা করেছিল। আর এবার জানিয়ে দিল যে সেই নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অবস্থান করছে। তবে এর প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এখন একনজরে দেখে নিন আজ রাজ্যজুড়ে কেমন থাকবে আবহাওয়া।
■ কলকাতার আবহাওয়া: আজ শহর কলকাতায় নিম্নচাপের মাঝারি প্রভাব পড়বে। যে কারণে বিক্ষিপ্ত ব্রিসটির বম্ভাবনা রয়েছে কলকাতায় আজ। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন পরিবর্তন হবেনা আজ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান থাকবে ৯২ শতাংশ থেকে ৭৪ শতাংশের মাঝামাঝি অবস্থায়।
Weather Update আবহাওয়ার রদবদল! আজ থেকেই মৌসুমী বায়ুর প্রভাব পড়তে পারে বাংলায়
■ দক্ষিণবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুত্ সহ মাঝারি বৃষ্টির সভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রার হেরফের ঘটার সম্ভাবনা তেমন নেই।
■ উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কয়েকটি জেলায়। পূর্বাভাস অনুযায়ী, আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-এই জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টা একই পরিস্থিতি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
More News – তৃণমূল কর্মীদের বাড়িতে বোমাবাজি, অভিযোগের নিশানায়ও তৃণমূল।
ভোট পর্ব মিটে গেলেও অশান্তি থামছে না এলাকায়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে বাসন্তী। আবারো বোমাবাজির ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার এই এলাকা। Continue Reading
