Scholarship নয়া পরিকল্পনা পড়ুয়াদের স্কলারশিপ নিয়ে রাজ্যে সরকারের!

HRC NEWS BANGLA :- Scholarship বাংলার সকল তপশিলীও অনগ্রসর শ্রেণির ও বি সি স্কুল পড়ুয়াদের রাজ্য সরকারের চালু করা স্কলারশিপেরআওতায় আনতে এবার অভিনব উদ্যোগ নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তরফে রাজ্যের সব তপশিলী এবং অনগ্রসর শ্রেনীর পড়ুয়াদের এস এম এস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।সেই সঙ্গে ওই সব পড়ুয়াদের তথ্যপঞ্জি চেয়ে রাজ্যের শিক্ষা দফতরেও চিঠি পাঠানো হয়েছে। বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে রাজ্য সরকারের চালু করা স্কলারশিপগুলির অধীনে আনতেই এই উদ্যোগ।

বর্তমানে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের অধীনে ৪ রকমের স্কলারশিপ চলছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির অনগ্রসর শ্রেনীর স্কুল পড়ুয়াদের জন্য মেধাশ্রী প্রকল্প চালু করেছে সরকার। এই ক্লাসগুলির তফসিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের জন্য রয়েছে শিক্ষাশ্রী। আবার নবম-দশম থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রি ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আছে। এই স্কলারশিপগুলির ব্যাপারে প্রত্যেক এস সি এবং ও বি সি পড়ুয়ারা যাতে অবহিত হয়ে আবেদন করে, সেটাই দফতরের মূল লক্ষ্য।

নবান্ন সূত্রের খবর, এস সি এবং ও বি সি শ্রেনীর স্কুল এবং উচ্চ শিক্ষা মিলিয়ে রাজ্যে রয়েছে কমপক্ষে ১০ লক্ষ পড়ুয়া। তার মধ্যে ৫ লক্ষাধিক ছাত্রছাত্রী কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। রাজ্যের শিক্ষাদফতরের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ইউ-ডাইস এবং এআইএসএইচই কোড রয়েছে, এমন তফশিলী জাতি এবং ওবিসি পড়ুয়াদের তালিকা দিতে হবে। এবার যেসব পড়ুয়া এই বৃত্তির জন্য যোগ্য বিবেচিত হবেন, তাঁদের আর কোথাও গিয়ে খোঁজখবর নিতে হবে না। সরকার তাঁদের কাছেই সব তথ্য পাঠিয়ে দেবে। এমনকী, আবেদন করার জন্য লিঙ্কও পেয়ে যাবেন তাঁরা। এতদিন বিভিন্ন সরকারি অফিসে গিয়ে এসবের ব্যাপারে জানতে গিয়ে নানা বিভ্রান্তির সম্মুখীন হয়েছেন অনেকেই। এই সরকারি উদ্যোগের ফলে সেই সমস্যা দূর হবে। এই উদ্যোগের মাধ্যমে স্কলারশিপের প্রচারও হবে।

Scholarship নয়া পরিকল্পনা পড়ুয়াদের স্কলারশিপ নিয়ে রাজ্যে সরকারের!

More News – দুই তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার অভিযুক্ত।

দুই তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় ভাঙড়ের এক আইএসএফ নেতাকে গ্রেপ্তার করল পুলিশ । মঙ্গলবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে বুধবার আদালতে তোলা হয় । ভোট পর্ব শুরু থেকেই লাগাতার অশান্তি হয়ে এসেছে ভাঙড়ে। মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছে। Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *