HRC NEWS BANGLA :- TMC ভোট পর্ব মিটে গেলেও অশান্তি থামছে না এলাকায়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে বাসন্তী। আবারো বোমাবাজির ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার এই এলাকা। তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়ার অভিযোগ উঠল ওপর গোষ্ঠীর তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বিজয় উৎসবেও জারি অশান্তি। এই ঘটনায় ফের একবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল । যুব তৃণমূল কর্মী রফিকুল ও সাদেক মোল্লার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটেছে বাসন্তী থানার চুনাখালি গ্রাম পঞ্চায়েতের সচিয়াখালি গ্রামে। রফিকুল মোল্লার দাবি, পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার আগেই বাড়ি ছাড়া হতে হয়েছিল তাঁকে। রফিকুলের পরিবারের দাবি, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিয়েও দলের নির্দেশে প্রার্থীর নাম প্রত্যাহার করেছিল যুব তৃণমূল।

টিকিট পেয়েছিল মাদার তৃণমূলের কর্মী। আর প্রার্থীপদ প্রত্যাহার করার পর থেকেই এলাকার যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর বারবার আক্রমণ হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা। বর্তমানে রফিকুল বাড়িতে নেই। পরিবারের দাবি, সন্ত্রাসের জেরেই তাঁকে ঘরছাড়া হতে হয়েছে। বাড়িতে রয়েছেন তাঁর পরিজনেরা।মঙ্গলবার চুনাখালি বাজার এলাকায় মাদার তৃণমূলের কর্মীরা বিজয় উৎসবের আয়োজন করেছিল । তারপর রাত ১টা নাগাদ আচমকাই রফিকুল ও তাঁর ভাই সাদেকের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বুধবার সকালে দেখা যায়, তাজা বোমা পড়ে রয়েছে বাড়ির সামনে। আতঙ্কে মধ্যে রয়েছে গোটা পরিবার। এদিকে, তৃণমূল নেতা রাজা গাজী বলেন, যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা কেউ তৃণমূলের কর্মী নন। ঘটনা সাজিয়ে তৃণমূলের বদনাম করার চেষ্টা হচ্ছে । পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে ওরা। বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলতে কিছু নেই। পুরানো ঘটনাকে নিয়ে নোংরামি করছে ওরা । বাসন্তীতে আছে একটাই দল তা তৃণমূল কংগ্রেস।

TMC তৃণমূল কর্মীদের বাড়িতে বোমাবাজি, অভিযোগের নিশানায়ও তৃণমূল।

More News – দুই তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার অভিযুক্ত।

দুই তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় ভাঙড়ের এক আইএসএফ নেতাকে গ্রেপ্তার করল পুলিশ । মঙ্গলবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে বুধবার আদালতে তোলা হয় । ভোট পর্ব শুরু থেকেই লাগাতার অশান্তি হয়ে এসেছে ভাঙড়ে। মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছে। Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *