Viral Video বন্দিদের একেবারেই বন্দিহীন অবস্থা!

HRC NEWS BANGLA :- Viral Video বন্দিরা একেবারেই বন্দিহীন! কী বলতে চাইছি বুঝতে পারছেন না নিশ্চয়ই? বা হয়তো ভাবছেন বন্দিদের আবার কীভাবে বন্দিহীন অবস্থায় রাখা হয়? আসলে আদালতের বাইরে দাঁড় করানো ছিল পুলিস ভ্যান। আর সেই পুলিস ভ্যানে ছিল ৩ বন্দি। সেই পুলিস ভ্যানে ছিল না কোনও প্রহরী। এমন সুযোগ কখনও হাতছাড়া করা যায় ? ব্যস, সুযোগ বুঝে কাজ হাসিল করল ৩ বন্দি! পুলিসকর্মীরা চা খেতে যেতেই ভ্যানের দরজা খুলে যে যেদিকে পেরেছে দে ছূট মারল ৩ বন্দি। ঘটনাটি ঘটেছে ঝাঁসিতে।  ভ্যান থেকে বন্দিদের পালানোর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।

ঝাঁসির রেলওয়ে কোর্টে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছিল তিন অভিযুক্তকে। কিন্তু পুলিস হেফাজত থেকে পালিয়ে যায় তারা। ঘটনাটি ওই এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিয়োতে স্পষ্ট দেখা যায়, আদালতের বাইরে অবস্থানরত পুলিস ভ্যানের ভিতরে থাকা আসামীদের নিরাপত্তাহীন অবস্থায় রাখা হয়েছে। এমন সূবর্ণ সুযোগ পেয়ে ৩ আসামী ভ্যানের দরজা খুলে পালায়। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে তিন অভিযুক্ত পুলিস ভ্যান থেকে বেরিয়েই রাস্তায় দৌড়াতে শুরু করে। জানা যায়, ঘটনার সময় ভ্যানের ভিতরে প্রায় ৭ জন অভিযুক্ত ছিল। তাদের মধ্যে ৩ আসামী পুলিসের হেফাজত থেকে পালিয়ে যায়।

Income tax Department আয়কর বিভাগের সাড়ে ৮ কোটির বকেয়া করের নোটিশ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *