Income tax Department আয়কর বিভাগের সাড়ে ৮ কোটির বকেয়া করের নোটিশ

HRC NEWS BANGLA :- Income tax Department আয়কর বিভাগ বকেয়া কর জমা দেওয়ার নোটিশ পাঠিয়েছে যুবককে। কিন্তু সেই টাকার পরিমাণ দেখতেই মাথায় হাত যুবকের। কারণ, হাওড়ার চামরাইল দক্ষিণ পাড়ার বাসিন্দা শৌভিক ঘোষের মাসিক আয় হাজার ১৫ টাকা। বছর ২৯ এর ওই যুবক একটি অনলাইন বিপণন সংস্থার ডেলিভারি বয়ের চাকরি করেন। অথচ এই রোজগারেই নাকি তার কাছে আয়কর জমা দেওয়ার নোটিশ এসেছে ৮ কোটি টাকার বেশি। কিন্তু কোন হিসেবে এই অংক দাড়িয়েছে? যদিও আশ্চর্যের এখানেই শেষ নয়! আয়কর বিভাগের নোটিসে তথ্যপ্রমাণ দিয়ে জানানো হয়, শৌভিক এমন একটি কোম্পানির মালিক যার বার্ষিক লেনদেন সাড়ে ৮ কোটি টাকারও বেশি। মুনাফার অঙ্ক ১৪ লাখ টাকা! আয়কর বিভাগের নথিতে কলকাতার আর্মেনিয়ান স্ট্রিটে ওই কোম্পানির দফতরের ঠিকানা উল্লেখ করা ছিল।

তাই সেই সূত্র ধরে খোঁজখবর শুরু করেন শৌভিক। জানতে পারেন সেটি একটি ভুয়ো কোম্পানি। সঙ্গে সঙ্গে আয়কর বিভাগ, বিক্রয়কর বিভাগের পাশাপাশি স্থানীয় লিলুয়া থানাতেও অভিযোগ জানান তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রাথমিক পর্যায়ে নয়া জালিয়াতির সন্ধান মিলেছে বলে পুলিশের দাবি। এই ঘটনায় সুরজিৎ দত্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু অন্যের নামে কীভাবে কোম্পানি খোলা সম্ভব?

Income tax Department আয়কর বিভাগের সাড়ে ৮ কোটির বকেয়া করের নোটিশ

LPG Gas রান্নার গ্যাস নিয়ে আরও এক ধামাকা ঘোষণা মোদী সরকারের!

শৌভিকের দাবি, কয়েক মাস আগে তাঁর পরিচিত ভোলা ঘোষের মাধ্যমে ‘ট্রেড লাইসেন্স’ করানোর জন্য প্রয়োজনীয় নথি দিয়েছিলেন। তাঁর অজান্তে সেই নথি ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন বলে দাবি শৌভিকের। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, তার নথি ব্যবহার করে ‘শিব ট্রেডিং কোম্পানি’ নামে একটি সংস্থা খোলা হয়েছিল। ট্রেড লাইসেন্স করানোর জন্য অনিমেষ বাঙাল নামে এক অ্যাকাউন্ট্যান্টের সাহায্য নিয়েছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *