HRC NEWS BANGLA :- Rolls Royce ছোটবেলা থেকেই গাড়ির প্রতি ঝোঁক হাদিফের। করোনা অতিমারির সময় মোটরবাইকের ইঞ্জিন দিয়েই একটি ছোটখাটো জিপ বানিয়ে তাক লাগিয়েছিলেন ওই তরুণ। এবার বানালেন নিজের স্বপ্নের গাড়ি রোলস রয়েস। কিন্তু কীভাবে এই অসাধ্যসাধন হল? পুরনো মারুতি ৮০০ গাড়িটি তাঁর এক বন্ধু হাদিফকে দিয়েছিলেন। গাড়িটির অবস্থা এতটাই ঝরঝরে ছিল যে, মারুতিটিকে দিয়েই রোলস রয়েস বানানোর কথা পরিকল্পনা করে ফেলেন তিনি। সেই মতো

শুরু হল মারুতি ৮০০ থেকে রোলস রয়েস তৈরির কাজ। মারুতি ৮০০ এবং রোলস রয়েসের সামনের দিকের চেহারাটা আলাদা। রোলস রয়েসের সামনের দিকটা ঠিক যেমন দেখতে, তেমন ভাবেই বানালেন মারুতি ৮০০-কে। গাড়ির বাইরের অংশটাই বদল করেছেন হাদিফ। তবে গাড়ির অন্দরসজ্জায় তেমন কোনও পরিবর্তন করা হয়নি। মারুতি ৮০০-এর মতোই স্টিয়ারিং রয়েছে। তবে এক বন্ধুর মাধ্যমে রোলস রয়েসের সিটগুলি পেয়েছেন হাদিফ। সেই সিটগুলিই ওই গাড়িতে ব্যবহার করেছেন।
গাড়ির কনসোল এবং স্টিয়ারিং বাদামি রঙের করা হয়েছে। গাড়িটি সাদা রঙের। ব্যবহার করা হয়েছে কালো রঙের বনেট। রোলস রয়েস অত্যন্ত বিলাসবহুল গাড়ি। ভারতে এই গাড়ির দাম কয়েক কোটি টাকা। সেখানে মারুতি ৮০০ অনেক সস্তা দেশি গাড়ি। অথচ সস্তা সেই গাড়িটিকে কয়েক কোটির রোলস রয়েসে রূপান্তরিত করলেন ওই তরুণ। জানা গিয়েছে, এ জন্য খরচ পড়েছে মাত্র ৪৫ হাজার টাকা।
Rolls Royce ছিল মারুতি ৮০০, হয়ে গেল ‘রোলস রয়েস’!
Sikim সিকিমে মেঘ ভাঙ্গা বৃষ্টি ,হড়পা বান, ভয়াল রূপ তিস্তার
হাদিফের এ হেন কাজে উৎসাহ দেয় তাঁর পরিবার। এই কাজকে সমর্থন জানিয়েছেন তার বাবা। কাজের জন্য যা খরচ হয়, তা বাবার থেকেই পান হাদিফ। কয়েক মাসের চেষ্টায় রোলস রয়েস বানিয়েছেন হাদিফ। শুধু এই গাড়িটি বানিয়েই থেমে থাকতে চান না। আগামী দিনে আরও নামী-দামি গাড়ির প্রতিকৃতি বানানোর পরিকল্পনা রয়েছে হাদিফের। ইতিমধ্যেই সেই লক্ষ্যেই পা বাড়িয়েছেন। কেরলের এই তরুণ।
