HRC NEWS BANGLA :- Governor West Bengal রাজ্য-রাজ্যপাল সংঘাত ফের চরমে উঠল। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে এবার সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।সম্প্রতি রাজ্যের সঙ্গে আলোচনা না করেই ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল।
যা নিয়ে শিক্ষা দফতরের সঙ্গে রাজভবনের ঝামেলা চরমে ওঠে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছিলেন, শিক্ষা দফতরকে না জানিয়েই উপাচার্য নিয়োগের মতো সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। রাজভবনও ‘বেআইনি নিয়োগ’ নিয়ে সরব হয়েছিল।

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে ‘তিক্ততা’ চলছে, এই আবহেই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিল রাজভবন। অভিযোগ, সুহৃতা পালকে নিয়ম মেনে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়নি। এই অভিযোগ সামনে আসার পরই সুহৃতাকে সরানোর সিদ্ধান্ত নেন আনন্দ বোস।
উল্লেখ্য, রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন আচার্য সিভি আনন্দ বোস। এই নিয়ে উচ্চশিক্ষা দফতরের সঙ্গে রাজভবনের বিরোধ সামনে আসে। এই নিয়োগে উচ্চশিক্ষা দফতরের সম্মতি নেই বলে জানিয়েছিলেন ব্রাত্য বসু। শুধু তাই নয়, রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যদের সঙ্গে রাজ্যপালের বৈঠকও ভালভাবে নেয়নি শিক্ষা দফতর।
রাজ্যপালের ভূমিকায় যে সন্তুষ্ট নন, তা বারবার বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি ঝাড়গ্রাম সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা কাজ করব। আর উনি (রাজ্যপাল) সবকিছু আটকে দেবেন। এটা বরদাস্ত করব না। যদি আপনার সত্সাহস থাকে, তবে শিক্ষা সংক্রান্ত বিলে সই করুন। তা না করে আপনি ছাত্রছাত্রীদের রাজভবনে ডেকে বলবেন, দাঙ্গা কাকে বলে, দুর্নীতি কাকে বলে। এটা রাজ্যপালের কাজ?’
Governor West Bengal রাজ্যপাল এবার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিলেন, ফের রাজ্য-রাজভবন সংঘাত চরমে
More News – অভিনয়, মডেলিং জগতে গ্রমিং করার প্লাটফর্ম ষ্টুডিও “HiFive”
ডানলপ ষ্টুডিও “HiFive” -এ পি.জে এন্টারটেইনমেন্ট, এবং ডি.এস এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস এর যৌথ ফটোশুট।২৯ শে জুলাই ষ্টুডিও HiFive ক্রিয়েশন উদ্বোধন হলো। উদ্বোধনের শুরুতে ছিলো অরিফ্লেম ব্র্যান্ড ফটোশুট যেখানে ৪০ জন মডেল ফটোশুট করেছে। প্রথম দিনেই ব্যাপক সারা পেয়েছেন এবং দ্বিতীয়তম ফটোশুট হয়ে গেলো যেখানে ৪৫ জন নতুন, পুরোনো মডেলরা ফটোশুট করল।উদ্বোধনের সাথে সাথে সফল হচ্ছে ষ্টুডিও “HiFive”।ডি .এস এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস এবং পি.জে এন্টারটেইনমেন্ট-এর কর্ণধার প্রীতি জৈন খুব খুশি এবং ভবিষ্যতের জন্য আরো আশাবাদী। Continue Reading
