অভিনয়, মডেলিং জগতে গ্রমিং করার প্লাটফর্ম ষ্টুডিও "HiFive"

HRC NEWS BANGLA :- ডানলপ ষ্টুডিও “HiFive” -এ পি.জে এন্টারটেইনমেন্ট, এবং ডি.এস এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস এর যৌথ ফটোশুট।২৯ শে জুলাই ষ্টুডিও HiFive ক্রিয়েশন উদ্বোধন হলো। উদ্বোধনের শুরুতে ছিলো অরিফ্লেম ব্র্যান্ড ফটোশুট যেখানে ৪০ জন মডেল ফটোশুট করেছে। প্রথম দিনেই ব্যাপক সারা পেয়েছেন এবং দ্বিতীয়তম ফটোশুট হয়ে গেলো যেখানে ৪৫ জন নতুন, পুরোনো মডেলরা ফটোশুট করল।উদ্বোধনের সাথে সাথে সফল হচ্ছে ষ্টুডিও “HiFive”।ডি .এস এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস এবং পি.জে এন্টারটেইনমেন্ট-এর কর্ণধার প্রীতি জৈন খুব খুশি এবং ভবিষ্যতের জন্য আরো আশাবাদী। এই প্রথম নর্থ কলকাতায় অল ওভার গ্রমিং ক্লাস ডানলপ, ষ্টুডিও HiFive-এ নতুন পুরোনো সবাই শিখতে পারে এবং লাইম লাইটে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবে খুব সহজে যেখানে ড্যান্স থেকে শুরু করে মডেলিং, জুমবা, এক্টিং, ফিটনেস, কার্ডিও,সঠিক ভাবে শিখিয়ে টলিউড এবং বলিউড অভিনয় জগতে জায়গা করে দেওয়া হয়।

লেকমি প্রোডাক্ট দিয়ে মেকওভার এবং ডিজাইনার ধীরাজ রাজাকের ড্রেসে প্রত্যেকজন মডেলকে অনন্য করে তোলেন ।সহযোগিতায় ছিলেন পি. জে এন্টারটেইনমেন্ট ম্যানেজমেন্ট টিম সুদীপ্ত দেবনাথ, মোনালি বিশ্বাস, বিশ্বরূপ কুমার সাহা,। এই ভিন্ন রকম সাজে প্রত্যেক জন মডেল হয়ে উঠেছেন বিভিন্ন সাজে অপরূপ সুন্দর। প্রত্যেক মডেল কে ডি.এস এন্টারটেইনমেন্ট প্রোডাকশন এর তরফ থেকে অরিফ্লেম-এর প্রোডাক্ট এবং সার্টিফিকেট প্রদান দেওয়া হয়েছে। ষ্টুডিও “HiFive” ফোন নং : – 079800 40439 ফেসবুক পেজ :PJ entertainment

অভিনয়, মডেলিং জগতে গ্রমিং করার প্লাটফর্ম ষ্টুডিও “HiFive”

More News – সি আই ডি কে ‌সময়সীমা বেঁধে দিলো কলকাতা হাইকোর্ট!

স্কুল সার্ভিস কমিশনে ভুয়ো চাকরির তদন্তে রাজ্যের গোয়েন্দা বিভাগ সি আই ডি -কে সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। ৭ দিনের চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে সিআইডিকে। উল্লেখযোগ্য অগ্রগতি দেখাক সিআইডি নাহলে তদন্ত স্থানান্তর করা হবে বলে পর্যবেক্ষণ হাইকোর্টের। ১৮ জানুয়ারি তদন্তকারী দল গঠন হলেও দলের সব সদস্যের নাম বলতে পারছে না রাজ্য।একথা উল্লেখ করে বিরক্ত হাইকোর্টের বিচারপতি বিশ্বজিত্‍ বসু। Continue Reading

More news – সূচনায় নেই রাহুল, অনাস্থা বিতর্কে বক্তৃতা করতে পারেন সমাপ্তির দিনে, মোদীর ঠিক আগেই

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল তিনিই লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘ইন্ডিয়া’র আনা অনাস্থা বিতর্কের সূচনা করবেন। কিন্তু কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে মঙ্গলবার সেই ভূমিকায় দেখা গেল না। তাঁর পরিবর্তে লোকসভার রীতি মেনে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস জমা দেওয়া অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে বিতর্কের প্রথম বক্তা হিসাবে দেখা গেল। Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *