Durand Cup ১-০ গোলে মোহনবাগানকে হারিয়ে দিল লাল হলুদ ব্রিগেড

HRC NEWS BANGLA :- Durand Cup ডুরান্ড কাপে শনিবার যুবভারতীতে মশাল জ্বলে উঠল। ১-০ গোলে মোহনবাগানকে হারিয়ে দিল লাল হলুদ ব্রিগেড।শনিবারের জয়ে হারের খরা কাটল ইস্টবেঙ্গলের । এই জয় পেতে ইস্টবেঙ্গলের সময় লাগল সাড়ে চার বছর।২০১৯ সালের পর তেইশ সালে এসে হয় পেল তারা। মাঝে কেটে গেছে অনেকগুলো ডার্বির যার মধ্যে আটটাই জিতেছিল মোহনবাগান।

এদিনের ম্যাচে একটি মাত্র গোল হয়। ম্যাচের ৬৮ মিনিটের মাথায় নন্দকুমারের গোল জড়িয়ে যায় মোহনবাগানের জালে। সেই গোল আর শোধ দিতে পারেননি সবুজ মেরুন বিগ্রেড।

মাঠের ডানদিক থেকে বল নিয়ে উঠে আক্রমণে উঠে আসেন নন্দকুমার। তারপর মোহনবাগানের বক্সের কাছে এসে সামান্য থামেন তিনি। প্রতিপক্ষদের দেখে নেন, তারপর বাঁ পায়ে জোরে শট নেন। সেই শট বাঁচানো প্রায় অসম্ভব ছিল মোহনবাগানের বিশাল কাইথের পক্ষে। বল জড়িয়ে যায় মোহনবাগানের জালে।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল— দুই দলের কর্তৃপক্ষই এবার মন দিয়েছিল টিম তৈরির দিকে। মোহনবাগানের দল ছিল তারকাখচিত। বিশ্বকাপার জেসন কামিংসকে এনে চমক দিয়েছিল তারা। এছাড়াও দলে ছিলেন অনিরুদ্ধ থাপা, হুগো বুমোস, সাহাল আব্দুল সামাদের মতো প্লেয়ার ছিলেন।

ইস্টবেঙ্গলেরও পাল্লা ভারী ছিল। যদিও দলটা নতুন। এমনকী কোচও নতুন। কিন্তু এদিনের ম্যাচে শুরু থেকে ইস্টবেঙ্গলকে পাওয়া গেছে সেই পুরনো মেজাজে। একপেশে খেলা নয়, এদিনের যুবভারতীতে আসা দর্শকরা দেখলেন টানটান একটা ম্যাচ। এমন ডার্বির জন্যই অপেক্ষা করে থাকেন কলকাতার ফুটবল প্রেমীরা।

এদিনের ম্যাচের শুরু থেকেই ময়দানের দুই প্রধান নিজেদের দাপট রেখে খেলছে। কেউই কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ। সেই টানটান ম্যাচেই নন্দকুমারের গোলে বাঁধন ছাড়া উল্লাস দেখা গেল লাল-হলুদ গ্যালারিতে। সেই উল্লাসের ছবি থেকে গেল শেষ পর্যন্ত।

Durand Cup ১-০ গোলে মোহনবাগানকে হারিয়ে দিল লাল হলুদ ব্রিগেড

More News – রাজ্যপাল এবার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিলেন, ফের রাজ্য-রাজভবন সংঘাত চরমে

রাজ্য-রাজ্যপাল সংঘাত ফের চরমে উঠল। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে এবার সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।সম্প্রতি রাজ্যের সঙ্গে আলোচনা না করেই ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। যা নিয়ে শিক্ষা দফতরের সঙ্গে রাজভবনের ঝামেলা চরমে ওঠে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছিলেন, শিক্ষা দফতরকে না জানিয়েই উপাচার্য নিয়োগের মতো সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। রাজভবনও ‘বেআইনি নিয়োগ’ নিয়ে সরব হয়েছিল। Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *