সংগীত ও ঐতিহ্যের এক মনোজ্ঞ সন্ধ্যার সাক্ষী থাকল ‘হীরালাল সেন’ সঙ্গীত সন্ধ্যা – ২০২৬। অনুষ্ঠানের আয়োজনে ছিল আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, ভারত। গবেষণা ও সংস্কৃতিচর্চার সঙ্গে সংগীতের মেলবন্ধন ঘটিয়ে অনুষ্ঠানটি এক বিশেষ মাত্রা পায়।
সন্ধ্যার প্রধান আকর্ষণ ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ড. অরূপ মিত্র। তাঁর সুরেলা কণ্ঠ ও আবেগময় পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। প্রতিটি গানেই ফুটে ওঠে শিল্পীর নিষ্ঠা ও সাংস্কৃতিক বোধ, যা অনুষ্ঠানে এক গভীর আবহ সৃষ্টি করে।
এই আয়োজন শুধুমাত্র একটি সংগীতানুষ্ঠান নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও চর্চার এক অনন্য উদ্যোগ। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও সংগীতের ধারাকে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

