Ukiyoto Publishing-এর উদ্যোগে আয়োজিত ‘কলকাতা লিটারারি কার্নিভাল ২০২৬’-এর চতুর্থ বর্ষ সফলভাবে সম্পন্ন হল গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি। দুই দিনব্যাপী এই সাহিত্য উৎসব কলকাতাকে এক অনন্য আন্তর্জাতিক সাহিত্য মঞ্চে পরিণত করে, যেখানে দেশ-বিদেশের লেখক, কবি, শিল্পী ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

২০১৯ সাল থেকে পথচলা শুরু করে উকিয়োটো পাবলিশিং ইতিমধ্যেই ৫,০০০-এরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক লেখকের এক বিশাল সাহিত্য পরিবার গড়ে তুলেছে। সংস্থাটি ৫,০০০-এরও বেশি শিরোনামের বই প্রকাশ করেছে এবং এক মিলিয়নেরও বেশি কপি পেপারব্যাক ও হার্ডব্যাক সংস্করণে মুদ্রণ করেছে। ৭০টিরও বেশি দেশে বিস্তৃত তাদের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং গ্লোবাল বুকস্টোরের মাধ্যমে বিশ্বের যে কোনও প্রান্তে বই পৌঁছে দেওয়ার সুবিধা রয়েছে।

এবারের কার্নিভাল অনুষ্ঠিত হয় উকিয়োটো হাউস এবং কলকাতার প্রখ্যাত Indian Council for Cultural Relations (আইসিসিআর)-এ। অনুষ্ঠানে ছিল বিভিন্ন ধারার বই প্রকাশ, টক শো, সাহিত্য আলোচনা, সাংস্কৃতিক পর্ব এবং বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান। সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে দুই দিনের অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

১৫ ফেব্রুয়ারির আইসিসিআর অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন Federation of Indian Publishers-এর ভাইস প্রেসিডেন্ট মি. প্রণব গুপ্ত। তিনি স্বাধীন প্রকাশনা সংস্থাগুলির ভূমিকা ও বৈশ্বিক সাহিত্যচর্চায় তাদের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

উৎসবের সাফল্য নিয়ে উকিয়োটো পাবলিশিং-এর ডিরেক্টর মি. অর্জুন চৌধুরি বলেন, “গত চার বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে বেশি উপস্থিতির অনুষ্ঠান।” তিনি জানান, এই কার্নিভাল এখন আন্তর্জাতিক লেখকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে আগত লেখকেরা এই দুই দিনের সাহিত্য উৎসবে অংশ নিয়ে মতবিনিময়, পরিচিতি বৃদ্ধি ও সৃজনশীল উদযাপনে সামিল হন। ‘কলকাতা লিটারারি কার্নিভাল ২০২৬’ আবারও প্রমাণ করল, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে কলকাতার ঐতিহ্য আজও সমানভাবে সমুজ্জ্বল।

উকিয়োটো পাবলিশিং-এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন ‘কলকাতা লিটারারি কার্নিভাল ২০২৬’
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *