


কলিকাতার ASP FOUNDATION এর উদ্যোগে ঝাড়গ্রামে নতুন দিগন্ত শিক্ষাদান কেন্দ্রের লোধা, শবর ও ভূমিজ সম্প্রদায়ের শিশুদের জন্য পূজায় নতুন জামা উপহার দেওয়া হয়।
ASP FOUNDATION এর পক্ষে পার্থ গুণ বলেন — ” আমাদের ঘরের ছোট ছোট ছেলেমেয়েরা যদি পূজায় নতুন জামা কাপড় পড়তে পারে, তবে এরা কেন পড়বে না ? আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করছি সবার মুখে হাসি ফোটাতে।” ডালকাটি ও লাউদহ সেন্টারের মোট ১১০ জন শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলতে সবাইকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়।
শুধু ছাত্র ছাত্রীদের নয়, তাদের শিক্ষাদানের জন্য নিয়োজিত দিদিমণি দের জন্য ছিল নতুন শাড়ী এবং তাঁদের সন্তানদের জন্যেও ছিল নতুন জামা।


