Trinamool Chhatra Parishad আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস

HRC NEWS BANGLA :- Trinamool Chhatra Parishad আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কে সাফল্যমন্ডিত করতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে গঙ্গারামপুর ব্লক ও গঙ্গারামপুর টাউন ও গঙ্গারামপুর কলেজ ছাত্র পরিষদের তরফে তৃণমূল ছাত্র পরিষদের বিশেষ বৈঠক আয়োজিত হলো। শুক্রবারে এই বৈঠক উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা, জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অমরনাথ ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। এ বিষয়ে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা জানান, “জেলা তথা গঙ্গারামপুর থেকে অন্য বছরে তুলনায় রেকর্ড ভিড় হবে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক ও ছাত্রছাত্রীদের।

এবং আগামী গঙ্গারামপুর কলেজে ক্যাম্প করা হবে যেখান থেকে পরদিন সকালে কলকাতা গামী ট্রেনে করে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেই বিশাল জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন সকলেই”। গঙ্গারামপুর কলেজের সেমিনার হলে এই বিশেষ বৈঠক আয়োজিত হয়। এই দিনের দিনের এই বৈঠকে টাউন ব্লক ও কলেজ ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের সকল নেতৃত্বের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন সংগঠনের কর্মী সমর্থকরা। উপস্থিত প্রত্যেকের উৎসাহ উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো।

Trinamool Chhatra Parishad আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস

More News – অভিনয়, মডেলিং জগতে গ্রমিং করার প্লাটফর্ম ষ্টুডিও “HiFive”

ডানলপ ষ্টুডিও “HiFive” -এ পি.জে এন্টারটেইনমেন্ট, এবং ডি.এস এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস এর যৌথ ফটোশুট।২৯ শে জুলাই ষ্টুডিও HiFive ক্রিয়েশন উদ্বোধন হলো। উদ্বোধনের শুরুতে ছিলো অরিফ্লেম ব্র্যান্ড ফটোশুট যেখানে ৪০ জন মডেল ফটোশুট করেছে। প্রথম দিনেই ব্যাপক সারা পেয়েছেন এবং দ্বিতীয়তম ফটোশুট হয়ে গেলো যেখানে ৪৫ জন নতুন, পুরোনো মডেলরা ফটোশুট করল।উদ্বোধনের সাথে সাথে সফল হচ্ছে ষ্টুডিও “HiFive”।ডি .এস এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস এবং পি.জে এন্টারটেইনমেন্ট-এর কর্ণধার প্রীতি জৈন খুব খুশি এবং ভবিষ্যতের জন্য আরো আশাবাদী। Continue Reading

More News – সি আই ডি কে ‌সময়সীমা বেঁধে দিলো কলকাতা হাইকোর্ট!

স্কুল সার্ভিস কমিশনে ভুয়ো চাকরির তদন্তে রাজ্যের গোয়েন্দা বিভাগ সি আই ডি -কে সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। ৭ দিনের চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে সিআইডিকে। উল্লেখযোগ্য অগ্রগতি দেখাক সিআইডি নাহলে তদন্ত স্থানান্তর করা হবে বলে পর্যবেক্ষণ হাইকোর্টের। ১৮ জানুয়ারি তদন্তকারী দল গঠন হলেও দলের সব সদস্যের নাম বলতে পারছে না রাজ্য। Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *