Train Time Table হাওড়া-বর্ধমান মেন লাইনে বাতিল একাধিক ট্রেন

HRC NEWS  BANGLA :- Train Time Table সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। হাওড়া শাখার ব্যান্ডেল-শক্তিগড় সেকশনের আদিসপ্তগ্রামের কাছে ১২ নম্বর লেভেল ক্রসিংয়ে তৈরি হবে ওভার ব্রিজ। শনিবার থেকে শুরু হচ্ছে কাজ। চলবে সোমবার পর্যন্ত। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে রেল। তাই এই তিন দিন এই শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে রেল। যার জেরে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেনকেও ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কখনও ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, ওভারহেডের কাজ, আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জেরে কয়েক মাস ধরে শিয়ালদা-হাওড়া শাখায় লাগাতার টেন বাতিল চলছে। পুজোর মরশুমে চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ। আবারো চলতি সপ্তাহের শেষে একই ছবিই!

১৬ ও ১৭ তারিখ বাতিলের খাতায় থাকছে

বর্ধমান থেকে: 03052
হাওড়া থেকে: 37857

১৭ ও ১৮ তারিখ বাতিলের খাতায় থাকছে
হাওড়া থেকে: 03051
ব্যান্ডেল থেকে: 37781
বর্ধমান থেকে: 37782 এবং 37812

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *