Sujit Bose সি বি আই তলব নিয়ে আজ মুখ খুললেন দমকলমন্ত্রী সুজিত বসু!

HRC NEWS BANGLA :- Sujit Bose দুর্নীতির শিখরে এখন রাজ্য! তাই একটা বছর ধরে চর্চার শিরোনামে বঙ্গের সেই দুর্নীতি ইস্যু। নিয়োগ দুর্নীতির অভিযোগে বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আরও বহু গুণীব্যক্তি। এরই মধ্যে গত ২৪ আগস্ট খবর ছড়িয়ে পড়ে পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের এক মন্ত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।জানা যায়, পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু-কে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলতি মাসের ৩১ তারিখ অর্থাৎ আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজামে ডাকা হয়েছে বলেও খবর মিলেছিল। তবে এদিন এই সমস্ত খবর যে মিথ্যে সাংবাদিক বৈঠক করে সেই কথাই জানালেন দমকল মন্ত্রী।

এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী বলেন, ‘সংবাদমাধ্যমে কয়েকদিন ধরে দেখানো হচ্ছিল পুর নিয়োগ সংক্রান্ত মামলায় আমাকে সিবিআই নোটিশ পাঠিয়েছে। তবে আমি প্রথম থেকেই বলেছিলাম কোনও নোটিশ পাইনি। আমি সিবিআইয়ের তরফে কোনও নোটিশ পাইনি।”আজ স্পষ্ট ভাবে তিনি সকলকে বলেন, “আমি আজ পর্যন্ত কোনও নোটিস পাইনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমার মনে হচ্ছে কিছু স্বার্থান্বেষী লোক আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কালি ছেঁটানোর চেষ্টা করছে। কিন্তু তাঁরা কোনওদিনও সফল হবে না।

Sujit Bose সি বি আই তলব নিয়ে আজ মুখ খুললেন দমকলমন্ত্রী সুজিত বসু!

Volunteer Orientation Program organized by ActionAid and We Are The Common People

Himachal pradesh প্রবল বর্ষণে বিধ্বস্ত হিমাচল, ঘোষণা করা হবে ‘রাজ্যস্তরের বিপর্যয়’ হিসেবে

ষড়যন্ত্রের নেপথ্যে কারা, তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক।”মন্ত্রীর হুঁশিয়ারি, “যদি ঠিক মতো তদন্ত করে সত্য প্রকাশিত না হয়, তাহলে আমি আইনের রাস্তায় হাঁটতে বাধ্য হব এবং মানহানির মামলা করব।” এরপর মন্ত্রীর মুখে উঠে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রসঙ্গ। তিনি বলেন, ‘এই ঘটনায় আমি খুব আহত হয়েছি। ছাত্রের র‌্যাগিং নিয়ে এত আলোচনা চলছে। কিন্তু এই ঘটনাও আমার কাছে র‌্যাগিং বলে মনে হচ্ছে। আমি খুব দুঃখ পেয়েছি।’ পাশাপাশি তিনি এও বলেন, “কোনও এজেন্সি ডাকলে নিশ্চই যাব।” মন্ত্রীর কথা যদি সত্যিই হয় তাহলে এর পিছনে কাদের হাত ? আর প্রকৃত সত্যটাই বা কী ?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *