HRC NEWS BANGLA :- Shantanu Thakur চাঁদপাড়ার নবম শ্রেণির ছাত্রী টোটো চাকল গায়েত্রীর বাড়িতে দেখা করতে আসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, পরিবারের পাশে থাকার এবং গায়েত্রীর বাবার চিকিৎসা করার আশ্বাস দিলেন তিনি এক বছর আগে ব্রেন স্টক হয়েছিল গাইঘাটা থানর চাঁদপাড়ার অলোক হালরের। তার চিকিৎসা এবং সাংসার চালানো, পড়াশোনার পাশাপাশি টোটো চালাচ্ছে অলোকের ছোট মেয়ে ক্লাস নাইনের গায়ত্রী হালদার। সেই খবর পেয়ে এদিন তার বাড়িতে আসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মন্ত্রী। একই সঙ্গে অলোক বাবুর চিকিৎসার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি । নাবালিকা মেয়ের টোটো চালানো নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুললেন শান্তনু। যদিও সরকারের গাফিলতির কথা মানতে নারাজ গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস।

Shantanu Thakur গায়েত্রীর বাড়িতে দেখা করতে আসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
More News – নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর কাজ বন্ধ করলো এলাকাবাসীরা!
নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আজহাপুর এলাকায়। একইসঙ্গে এলাকাবাসীর দাবি, রাস্তার কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। অবিলম্বে সঠিক মানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ সম্পুর্ন করার দাবি করেছেন তারা। জানাগিয়েছে, জামালপুর ব্লকে পুশুন্ড থেকে আঝাপুর পঞ্চায়েত পর্যন্ত ঢালাই রাস্তার কাজ শুরু হয়। পঞ্চায়েত নির্বাচনের আগেই এই রাস্তার কাজ শুরু হয়েছিল। কিছুটা রাস্তার তৈরি হওয়ার পরে কাজ বন্ধ হয়ে গিয়েছে। রাস্তাটিতে কি পরিমানে সামগ্রী ব্যবহারের অনুমোদন রয়েছে সেই বিষয়ে এলাকাবাসীকে স্পষ্ট কিছু জানানো হচ্ছে না। Continue Reading
More News – আগামী মাস থেকে শুরু হচ্ছে সপ্তম দুয়ারে সরকার কর্মসূচি
বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্যে সপ্তম দফার দুয়ারে সরকার কর্মসূচী। একই সঙ্গে শুরু হচ্ছে পাড়ায় সমাধান কর্মসূচীও। ১ থেকে ১৬ সেপ্টেম্বরের জন্য এই দুই কর্মসূচী থেকেই ৩৫টি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে।পরিষেবা প্রদান করা হবে ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর।এবারের দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচীতে ‘খেলা হবে’প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করানো হবে। রাজ্য সরকারের নিজস্ব ১০০ দিনের কাজের প্রকল্প এই ‘খেলা হবে’। দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্যে সেই রাজ্য সরকারের নিজস্ব কোনও ১০০ দিনের প্রকল্প চালু হচ্ছে। Continue Reading
