HRC NEWS BANGLA :- Purba Bardhaman নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আজহাপুর এলাকায়। একইসঙ্গে এলাকাবাসীর দাবি, রাস্তার কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। অবিলম্বে সঠিক মানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ সম্পুর্ন করার দাবি করেছেন তারা।
জানাগিয়েছে, জামালপুর ব্লকে পুশুন্ড থেকে আঝাপুর পঞ্চায়েত পর্যন্ত ঢালাই রাস্তার কাজ শুরু হয়। পঞ্চায়েত নির্বাচনের আগেই এই রাস্তার কাজ শুরু হয়েছিল। কিছুটা রাস্তার তৈরি হওয়ার পরে কাজ বন্ধ হয়ে গিয়েছে। রাস্তাটিতে কি পরিমানে সামগ্রী ব্যবহারের অনুমোদন রয়েছে সেই বিষয়ে এলাকাবাসীকে স্পষ্ট কিছু জানানো হচ্ছে না।

এলাকার বাসিন্দা রণজিৎ সামন্ত, মনিকা সরকার জানান, এই রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের লোকজন যাওয়াত করে। রাস্তাটি পুরো কাজ শেষ না করেই ছেড়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার সময় যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, যতটা রাস্তা এখনও পর্যন্ত ঢালাই করা হয়েছে বর্ষার জল পেয়ে ঢালাই রাস্তার পাথর বেরিয়ে গিয়েছে। রাস্তার জন্য যে সব সামগ্রী নিয়ে আসা হয়েছে সেগুলি অত্যন্ত নিম্ন মানের। প্রয়োজনের তুলনায় ছোট পাথর দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। এছাড়া রাস্তাটি আজহাপুর হয়ে জাতীয় সড়ক পর্যন্ত ঢালাই করার কথা ছিল। কিন্তু, রাস্তাটি জাতীয় সড়ক পর্যন্ত করা হবে বলে জানানো হয়েছে।
আঝাপুর পঞ্চায়েতের বিদায়ী প্রধান অশোক কুমার ঘোষ জানান,”ভোটের আগেই রাস্তার কাজের অনুমোদন মিলেছিল। ভোটের কারণে কাজ শেষ করতে কিছুটা দেরি হয়েছে। রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ মিথ্যে। বড় পাথরের সঙ্গে কিছু ছোট পাথর ব্যবহার করলে কাজ আরও ভালো হবে সেই কারণেই ছোট পাথর ব্যবহার করা হয়েছে। জাতীয় সড়ক পর্যন্ত রাস্তা ঢালাই করার দাবি করেছেন গ্রামবাসীরা। এই কাজের জন্য অনেক অর্থের প্রয়োজন। পঞ্চায়েতের কাজে এই পরিমাণ অর্থ বরাদ্দ সম্ভব নয়। অনুমোদিত রাস্তার কাজ খুব শীঘ্রই শেষ করা হবে”।
Purba Bardhaman নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর কাজ বন্ধ করলো এলাকাবাসীরা!
More News – আগামী মাস থেকে শুরু হচ্ছে সপ্তম দুয়ারে সরকার কর্মসূচি
বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্যে সপ্তম দফার দুয়ারে সরকার কর্মসূচী। একই সঙ্গে শুরু হচ্ছে পাড়ায় সমাধান কর্মসূচীও। ১ থেকে ১৬ সেপ্টেম্বরের জন্য এই দুই কর্মসূচী থেকেই ৩৫টি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। Continue Reading
