HRC NEWS BANGLA :- Samudra jan prakolpo চাঁদ, সূর্যের পর এবার গভীর সমুদ্রের রহস্য উন্মোচনে উদ্যোগী ভারত। ইতিমধ্যে চাঁদের মাটিতে অবতরণ করেছে ভারত। অন্যদিকে সূর্যের রহস্য ভেদের লক্ষ্যে এগিয়ে চলেছে ISRO-র তৈরি Aditya-L1। কিন্তু অতল সমুদ্রেও লুকিয়ে রয়েছে একাধিক রহস্য। এর মধ্যে কিছু কিছু বিষয় জীবনযাত্রার উপরেও বড় প্রভাব বিস্তার করতে পারে বলে গবেষকদের একাংশের অনুমান। আর অতল সমুদ্রে লুকিয়ে থাকা সেইসব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হতে চলেছে ভারতের ‘সমুদ্রযান প্রকল্প’। এই অভিযানের অন্যতম লক্ষ্য হল-দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, জীবিকার ক্ষেত্রে উন্নতি, কর্মসংস্থান , সামুদ্রিক বাস্তুতন্ত্রের সুস্বাস্থ্য বজায় রাখা।

জানা গিয়েছে, ভারত খুব শীঘ্রই সমুদ্র মিশনের ট্রায়াল শুরু করতে চলেছে। সমুদ্রযান একটি সম্পূর্ণ দেশীয় মিশন হতে চলেছে। ‘মৎস্য ৬০০০’ একটি সাবমার্সিবল, যা টাইটানিয়াম মিশ্রণ ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি ছয় হাজার মিটার গভীরতায় সমুদ্রপৃষ্ঠের ছ’শো গুণ চাপ সহ্য করতে সক্ষম। এই ডুবোজাহাজের ব্যাস ২.১ মিটার। এই জল যানের মাধ্যমে তিন জনকে ১২ ঘণ্টার জন্য ৬ হাজার মিটার গভীর সমুদ্রে পাঠানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ৯৬ ঘণ্টা যাতে জলের নীচে থাকতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এই সাবমারসিবলে করে অতল সমুদ্রে পাঠানো হবে। সমুদ্রের তলদেশে কী কী রহস্য লুকিয়ে রয়েছে, তা জানার ক্ষেত্রে অন্যতম কার্যকর হতে পারে এই মিশন।

Samudra jan prakolpo প্রশ্নের উত্তর খুঁজবে ভারতের ‘সমুদ্রযান প্রকল্প’

More News – রান্নার গ্যাস নিয়ে আরও এক ধামাকা ঘোষণা মোদী সরকারের!

সম্প্রতি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই সাধারণের জন্য ২০০ এবং উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা ৪০০ টাকা ছাড় পাবেন। এবার সাধারণ মানুষের জন্য ফের সুখবর।  ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রান্নার গ্যাস নিয়ে আরও এক বড় ঘোষণা করল মোদী সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র আওতায় আরও ৭৫ লক্ষ এলপিজি সংযোগ দেওয়া হবে। বুধবার এ কথা ঘোষণা করা হল।Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *