HRC NEWS BANGLA :- Robbery গত ২৯ অগাস্ট রাজ্যে সোনার গহনার শোরুমে দুটি ডাকাতির ঘটনা ঘটে। একটি পুরুলিয়ায়। অন্যটি রানাঘাটে। ওই দুটি জায়গাতেই একই কোম্পানির শোরুমে একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। এবার পুরুলিয়ায় ডাকাতির ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য দিল তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিম(সিট)।

সিটের তদন্তে উঠে এসেছে জেলে বসেই পুরুলিয়ার ওই গহনার শোরুমে ডাকাতির ছক কষে দুষ্কৃতী দল। পুরুলিয়া জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহর থেকে ৫০ কিলোমিটার দূর ঝাড়খণ্ডের একটি জায়গায় একত্রিত হয়ে ডাকাতির ছক কষে দুষ্কৃতি দল। এর জন্য ২০-২৯ অগাস্ট পর্যন্ত পুরুলিয়া শহরে রেইকি করা হয়। তারপরই ২৯ অগাস্ট ভর দুপুরে পুরুলিয়ার নমোপাড়া এলাকায় সোনার বিপণিতে লুঠপাট চালায় ডাকাতরা। ক্রেতা সেজে দোকানে ঢুকে শোরুমের কর্মী ও নিরাপত্তারক্ষী বেঁধে রেখে চালায় লুঠপাট! প্রমাণ লোপাট করতে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়েও পালায় দুষ্কৃতীরা। ডাকাত দল প্রায় ৮ কোটি টাকার গহনা লুঠ করে বলে দাবি।
Robbery পুরুলিয়ার ডাকাতি ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য
More News – মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে গোটা বিশ্বের চোখে জল
আফ্রিকার মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পের কারণে গোটা দেশে শুরু হয়েছে মৃত্যু মিছিল। চরম ধ্বংসাত্মক এই ভূমিকম্প এখনও পর্যন্ত ১০০০-এর বেশি মানুষের প্রাণ কেড়েছে। বিধ্বংসী ভূমিকম্পের সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। শুক্রবার রাতে আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৮।Continue Reading
