HRC NEWS BANGLA :- Recruitment corruption প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর তথ্য। বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে মানিক ভট্টাচার্যের নাম সুপারিশ করেছিলেন স্বয়ং সুজয়কৃষ্ণ ভদ্র । শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা ১২৬ পাতার চার্জশিটে একথা উল্লেখ করেছে খোদ ইডি। এই তথ্য দিয়ে ইডি দাবি করেছে, এতেই স্পষ্ট সুজয়কৃষ্ণবাবু মানিক ভট্টাচার্যের কতটা ঘনিষ্ঠ ছিলেন ও তিনি কতটা প্রভাবশালী।২০২১ সালের বিধানসভা নির্বাচনে নিজের পৈত্রিক বাড়ি নদিয়ার পলাশীপাড়া থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন মানিক ভট্টাচার্য। গত বছর ১১ অক্টোবর গ্রেফতারির পর আজ পর্যন্ত তাকে বহিষ্কার করেনি তৃণমূল। এমনকী তাঁর বিধায়ক পদও খারিজ হয়নি। নিয়োগ দুর্নীতিতে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গত ৩০ মে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। শুক্রবার গ্রেফতারির ৫৯ দিনের মাথায় তাঁর বিরুদ্ধে ১২৬ পাতার চার্জশিট পেশ করেন গোয়েন্দারা।

চার্জশিটের ৯০ পাতায় জানানো হয়েছে, মানিক ভট্টাচার্যের সঙ্গে সুজয়কৃষ্ণের ঘনিষ্ঠতা প্রখর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী হিসাবে তৃণমূল নেতৃত্বের কাছে মানিকের নাম সুপারিশ করেন সুজয়কৃষ্ণই। এমনকী মানিকের দফতরে অবাধ যাতায়াত ছিল সুজয়কৃষ্ণের। ইডি আরও জানিয়েছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল জেরায় জানিয়েছেন, কালীঘাটে বসতেন সুজয়কৃষ্ণ। সেখানে তাঁর সঙ্গে দেখা করতেন চাকরিপ্রার্থীরা। যার থেকে তাঁর নাম হয়েছে কালীঘাটের কাকু।চার্জশিটে ইডি জানিয়েছে, ২০১৪ সালে প্রাথমিকে বেআইনিভাবে নিযুক্ত ৩২৫ জনের তালিকা মানিক ভট্টাচার্যের কাছে পৌঁছে দিয়েছিলেন সুজয়কৃষ্ণই। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশও মানিকের কাছে পৌঁছে দিতেন তিনি। এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনও চার্জশিটে অভিষেকের নাম সরাসরি উল্লেখ করল ইডি। এখন প্রশ্ন উঠে আসছে এবার কি তাহলে ইডির জালে জড়াতে চলেছে অভিষেক ব্যানার্জী? সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।
Recruitment corruption বিধানসভায় টিকিট দিতে হবে মানিককে! মমতাকে জানালেন সুজয় কৃষ্ণ, তথ্য উঠে এলো ED-র চার্জশিটে।
More News – ভাড়া নিয়ে বচসা,টোটোচালককে এলোপাতাড়ি কোপ যাত্রীর।
টোটোচালকের সঙ্গে ভাড়া নিয়ে এক যাত্রীর ঝগড়ার সময় ঝামেলা থামাতে গিয়ে আক্রান্ত হলেন আর এক টোটোচালক। ওই যাত্রী ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাল তাকে। হামলায় গুরুতর জখম টোটোচালক। শুক্রবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার দাঁইহাট শহরে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জখম টোটোচালক হাসিবুল শেখ(২২)কে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। Continue Reading
