HRC NEWS BANGLA :- Panchayat election 2023 প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনে স্বরূপনগরের তেপুল গ্রাম পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে কুড়িটি আসনে জয়লাভ করেছে তৃণমূল । বাকি দুটো আসনের মধ্যে একটি আসন ছিল কংগ্রেসের দখলে ও একটি নির্দলের । দুজনই আজ তৃণমলে যোগদান করেছে । এদিন বৃহস্পতিবার তারা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে পতাকা তুলে নেন। এই ঘটনায় বিরোধী শূন্য হল তেপুর গ্রাম পঞ্চায়েত।

এই নিয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন তেপুল গ্রাম পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে ২০টি আসনে আমরা জয়ী হয়েছি । বাকি দুটোর মধ্যে একটি কংগ্রেস ও একটি নির্দল জয়ী হয়েছিল। তারা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূলের যোগদান করেছে ।
এই প্রসঙ্গে সদ্য তৃণমূলের যোগদানকারী নির্দল প্রার্থী শৈবাল তরফদার ও কংগ্রেসের প্রার্থী হাফিজুর রহমান জানান মানুষের কাজ করার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্যই আমরা তৃণমূলে যোগদান করেছি। এই নিয়ে কটাক্ষ করে জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি কৃষ্ণ পদ চন্দ্র বলেন ওরা উন্নয়নের নাম করে এসব কিছু করছে । পশ্চিমবঙ্গ বিরোধী শূন্য করার জন্য সমস্ত রকম চেষ্টা করছে এই দল ।
Panchayat election 2023 তৃণমূলে যোগ দিল কংগ্রেসের দুই জয়ী পঞ্চায়েত সদস্য
More News – ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়িয়েছে বসিরহাটের সাংসদ নুসরত জাহানের।
ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়িয়েছে বসিরহাটের সাংসদ নুসরত জাহানের। ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত সমস্ত অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূল সাংসদ নুসরত জাহানের , “যদি ‘আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে যা বলবেন তাই করব’, পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিনেত্রী। একই সুরে জানিয়ে দিলেন, “চ্যালেঞ্জ করে বলতে পারি দুর্নীতি করিনি।” এদিন হাসিমুখে সাংবাদিক বৈঠকে ঢুকলেও বেরনোর সময় মেজাজ হারান অভিনেত্রী। মাত্র ৭ মিনিটেই শেষ হয়ে যায় তাঁর সাংবাদিক বৈঠক। Continue Reading
More News – বিধানসভায় টিকিট দিতে হবে মানিককে! মমতাকে জানালেন সুজয় কৃষ্ণ, তথ্য উঠে এলো ED-র চার্জশিটে।
প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর তথ্য। বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে মানিক ভট্টাচার্যের নাম সুপারিশ করেছিলেন স্বয়ং সুজয়কৃষ্ণ ভদ্র । শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা ১২৬ পাতার চার্জশিটে একথা উল্লেখ করেছে খোদ ইডি। এই তথ্য দিয়ে ইডি দাবি করেছে, এতেই স্পষ্ট সুজয়কৃষ্ণবাবু মানিক ভট্টাচার্যের কতটা ঘনিষ্ঠ ছিলেন ও তিনি কতটা প্রভাবশালী। Continue Reading
