HRC NEWS BANGLA :- Lalu Prasad Yadav শুক্রবার তারা এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। সর্বোচ্চ আদালতে এই আর্জি নিয়ে ২৫ আগস্ট শুনানি হবে বলে জানানো হয়েছে। বিহারের হাজার কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ইতিমধ্যে চারটি মামলায় অভিযুক্ত হয়ে জেলে ছিলেন। গত বছর রাঁচি হাই কোর্ট তাঁকে চারটি মামলাতেই শারীরিক কারণে জামিন দিয়েছে। জামিন পাওয়ার পর বেশ কিছুদিন তিনি দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সে ভর্তি ছিলেন। সেখানকার চিকিত্সকদের পরামর্শে তিনি সিঙ্গাপুরে গিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করিয়ে এসেছেন। এখন তিনি অনেকটাই সুস্থ।

সক্রিয় হয়েছেন রাজনীতিতেও। ইন্ডিয়া জোট গড়ে তোলার পিছনে নীতীশ কুমারের পাশাপাশি তাঁরও অবদান আছে। পাটনার পর বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকে উপস্থিত ছিলেন। ৩১ অগাস্ট মুম্বইয়ের বৈঠকেও তাঁর হাজির থাকার কথা। তাঁর আগে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের আর্জিতে সায় দিলে লালুপ্রসাদকে ফের জেলে ঢুকতে হতে পারে। সিবিআই সুপ্রিম কোর্টে বলেছে, বিহারের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন সুস্থ। অসুস্থতার জন্য তাঁকে জামিন দেওয়া হয়। ইতিমধ্যে জমির বিনিময়ে রেলে চাকরি দেওয়ার মামলায় তাঁর বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করেছে। এই পরিস্থিতিতে তাঁর মতো প্রভাবশালী মানুষের জেলের বাইরে থাকা বাকি তদন্তের জন্য সমস্যার কারণ হতে পারে।
Lalu Prasad Yadav লালুপ্রসাদ যাদবের জামিন বাতিল করে ফের তাঁকে জেলে পাঠাতে চায় সিবিআই
Kolkata Municipality কলকাতা পৌরসভায় তৃণমূল কাউন্সিলর দের উপর এবার বিজেপি নেতাদের চড়াও এর অভিযোগ
বিরোধীদের অবশ্য অভিযোগ, লোকসভা ভোটের আগে মোদী সরকার বিহারের এই জনপ্রিয় নেতাকে ফের জেলে ঢোকাতে চাইছে। বিহারের রাজনীতিতে লালুপ্রসাদের সক্রিয় থাকা ও না থাকার মধ্যে ভোটের লড়াইয়ে বিস্তর ফারাক হয়। বিজেপি একবারও এই নেতাকে ভোট যুদ্ধে কাবু করতে পারেনি। উল্টে নীতীশ কুমারকে বিজেপির সঙ্গ ছাড়া করে তাঁর নেতৃত্বেই বিহারে নতুন সরকার গড়ে দিয়েছেন লালুপ্রসাদ। গত বছর অগাস্ট থেকে বিহারে তাই ক্ষমতায় নেই বিজেপি। লালুপ্রসাদ ইতিমধ্যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। বলেছেন, মোদীকে গদি ছাড়া করবই। স্বাধীনতা দিবসে বলেছেন, এবারই মোদী শেষবারের মতো লালকেল্লায় জাতীয় পতাকা তুললেন। আগামী বছর ইন্ডিয়া জোটের কেউ জাতীয় পতাকা তুলবেন।
