HRC NEWS BANGLA :- Joy Hind Prakolpo ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের বয়স ৭৬ বছর । ২০২৩ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনের ৭৬ তম বর্ষ । আর এরই মাঝে অর্থাৎ ১২ আগস্ট শনিবার সন্ধ্যায় কলকাতায় শুভ উদ্বোধন হলো একটি ৯ লক্ষ লিটারের জলট্যাঙ্ক যার নাম ‘সকলের জন্য জল’ নামের এক প্রকল্পের । যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১০১ নং ওয়ার্ডের ফুলবাগান জলাধারের ক্ষমতা বৃদ্ধিকরণের মাধ্যমে বাঘাযতীন ই -ব্লক ,এ পি সি পার্ক ও ফুলবাগান সংলগ্ন অঞ্চলে জয় হিন্দ প্রকল্পের প্রায় ৯ লক্ষ লিটারের সবার জন্য পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের পরিষেবার এই প্রকল্প ।

শনিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হয় । এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন কলকাতা পৌরসভার মেয়র এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম । এই অনুষ্ঠানের পৌরহিত্য করে কলকাতা পৌরসংস্থার ১০১ নং ওয়ার্ডের মুখ্য সচেতক ও পৌরপ্রতিনিধি মাননীয় শ্রী বাপ্পাদিত্য দাশগুপ্ত মহাশয় । বাপ্পাদিত্য দাশগুপ্ত মহাশয় পাটুলির বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ করে থাকেন এবং এই সকলের জন্য জল প্রকল্প সাফল্য মন্ডিত করতে বিশেষ ভূমিকা পালন করে তিনি ।
এই অনুষ্ঠানের কলকাতার মেয়র ফিরাহদ হাকিম একটি বিশেষ বক্তব্য রাখেন, তিনি বলেন মাননীয় মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই প্রকল্প আজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে,তিনি আরও বলেন বিশুদ্ধ পানীয় জল সকলের জীবনের একটি বড়ো অধিকার এবং তা সকলের প্রয়োজন তাই এটি করা । আগামীতে আমরা কলকাতায় আরও নতুন নতুন ভাবনায় আরও অনেক উন্নয়ন করার চেষ্টা করবো ।
Joy Hind Prakolpo প্রায় ৯ লক্ষ লিটারের জলট্যাঙ্ক! শুভ উদ্বোধন হলো কলকাতায়
More News – রাজ্যপাল এবার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিলেন, ফের রাজ্য-রাজভবন সংঘাত চরমে
রাজ্য-রাজ্যপাল সংঘাত ফের চরমে উঠল। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে এবার সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।সম্প্রতি রাজ্যের সঙ্গে আলোচনা না করেই ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। যা নিয়ে শিক্ষা দফতরের সঙ্গে রাজভবনের ঝামেলা চরমে ওঠে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছিলেন, শিক্ষা দফতরকে না জানিয়েই উপাচার্য নিয়োগের মতো সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। রাজভবনও ‘বেআইনি নিয়োগ’ নিয়ে সরব হয়েছিল। Continue Reading
