
মঞ্জিল ব্যানার্জি পরিচালিত এবং জেবিএস প্রোডাকশনের প্রতিম বসাক প্রযোজিত বহু প্রতীক্ষিত শর্ট ফিল্ম “হিট”-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে হাজরা সুজাতা সদনে।
আরাত্রিকা গাঙ্গুলী এবং অমিতাভ বোসের নেতৃত্বে আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ দ্বারা স্ক্রিনিংটির আয়োজন করা হয়েছিল। ফিল্মের কাস্ট ও কলাকুশলী এবং অনেক বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা গৃহীত অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন আশিস বসাক।

