
সব ধুয়ে যাক
-স্বাগতা চ্যাটার্জী
চোখ জুড়ে আজ বর্ষা নামে
গাল গড়িয়ে চিবুক ছুঁয়ে
শরীর ভেজায় অপটুতায়।
নোনতা জলে মন সমুদ্র তছনছ আজ
বুকের মাঝের গভীর ক্ষতে
অশ্রুধারার রাজ।
সব ধুয়ে যাক….
কষ্ট জমা বরফস্তূপ যাক গলে যাক!
জমাট কথার শল্কমোচন আজ হয়ে যাক!
নহবৎ বসুক কান্নাভেজা গলার স্বরে,
কেন বাঁচবে কেবল গুমরে মরে?
খরায় ফুটিফাটা মাঠের মত,
মন আঙিনার শুষ্কতায় আজ ভরা প্লাবন
সব ধুয়ে যাক……
অনাহুত যা কিছুতে জড়িয়ে ছিলে
সব বাধারা অশ্রুবানে যাক বয়ে যাক।
কঠিন পাহাড় শৈলোৎক্ষেপ বৃষ্টিভেজায় হয় অপরূপ
কষ্টলাঘবের পথপ্রদর্শক আজ অশ্রুধারার রূপ।
Ph & Wp- 9339228087 (Asish Basak)
Pl send a poem or short story (within 220 words) for publishing in our 4th book – “ILF Sharat Kahon”, collection of 50 poems & short stories, curated by Asish Basak, Chairperson of INTERNATION LITERARY FOUNDATION.
