Colourful Boy পুরোহিত বেশে পুজো করবেন কামারহাটির বিধায়ক

HRC NEWS BANGLA :- Colourful Boy রাজনীতির ময়দান ছাড়িয়ে গান, ছবি দুই ক্ষেত্রেই একের পর এক বোমা ফাটিয়েছে বিনোদনের জগতে। আরও এক ল্যান্ডমার্ক গড়লেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এ বার সেই মদন মিত্রের প্রবেশ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আঙিনায়। কী বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন না? বিষয়টা তাহলে খোলসা করেই বলা যাক-

দর্শনার্থীদের নজর কাড়তে প্রতিবছরই দুর্গাপুজোয় পুজো কমিটিগুলোতে চলে থিমের লড়াই। থিমের অভিনবত্বের বাজারে, জলজ্যান্ত ব্যক্তিত্বকে নিয়ে এবার পুজোর নয়া চমক! রাজনীতি থেকে অভিনয় সব ময়দানেরই তারকা তিনি। কিছু দিন আগেই প্রকাশিত হয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘ওহ্‌ লাভলি’। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্র। যার নাম বঙ্গ রাজনীতিতে সবার আগে আসে, সেই ‘কালারফুল বয়’ এবার পুজোর থিম !জানা গিয়েছে, হাওড়ার লিলুয়ার সোশ্যাল ইনস্টিটিউটশন অফ ইউথ ক্লাবের এ বছরের দুর্গাপুজোর থিম ‘ওহ লাভলি’।

Colourful Boy পুরোহিত বেশে পুজো করবেন কামারহাটির বিধায়ক

Virul Video মাছ দিতেই ঘটে গেল ভাইরাল হওয়া এক মুহূর্তের ঘটনা

সেখানেই মাতৃ আরাধনায় ব্যস্ত মদন মিত্রের মূর্তি থাকবে মায়ের সামনে। সেই পুজো কমিটিরই প্রতিমা তৈরি হচ্ছে কুমোরটুলিতে। শিল্পী মিন্টু পালের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ‘পুরোহিত’ মদন মিত্রের মাটির মূর্তি। সেই মূর্তি দেখতে যান খোদ কামারহাটির বিধায়ক। থিমে মদন মিত্রকে দেখানো হয়েছে রাজা হিসেবে। আর সেই রাজবাড়িতেই হচ্ছে দুর্গাপুজো। তিনিই করবেন পুজো। এটাই থিম। সেই রাজা মদন মিত্রের মূর্তির তৈরি কাজ প্রায় শেষের পথে। কুমোরটুলিতে গিয়ে নিজেকে রাজা হিসেবে দেখে বেজায় খুশি মদন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *