Bangladesh দুই তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার অভিযুক্ত।

HRC NEWS BANGLA :- Bangladesh দুই তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় ভাঙড়ের এক আইএসএফ নেতাকে গ্রেপ্তার করল পুলিশ । মঙ্গলবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে বুধবার আদালতে তোলা হয় । ভোট পর্ব শুরু থেকেই লাগাতার অশান্তি হয়ে এসেছে ভাঙড়ে। মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছে। গুলি চলেছে। চলতি মাসের ১৫ তারিখে ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজু নস্কর ও রশিদ মোল্লা নামে দুই তৃণমূল কর্মী । সেই ঘটনায় এবার এক আইএসএফ নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম ওহিদুল ইসলাম মোল্লা। কাঁটাডাঙ্গা গ্রামের বাসিন্দা তিনি। আইএসএফের ভোগালী ২-নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। এই ভোটে পঞ্চায়েত সমিতিতে জিতেওছেন তিনি।পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওহিদুলের বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানো থেকে শুরু করে বোমাবাজি সহ নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

তাকে ধরতে তার বাড়িতে একাধিকবার পুলিশ অভিযান চালালেও ব‍্যার্থ হয়। মঙ্গলবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত্রিবেলা কাশিপুর থানার পুলিশ দত্তপুকুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির বাড়িতে হানা দেয়। আগেই থেকেই পুলিশের কাছে খবর ছিল যে সেখানেই লুকিয়ে রয়েছেন অভিযুক্ত। এরপর রাতে বিশ্বজিৎ মাইতির বাড়ি থেকে গ্রেফতার হন ওহিদুল ইসলাম মোল্লা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই আইএসএফের জেলা পরিষদ প্রার্থী জাহানারা বিবির স্বামী তথা ভোগালী ১-নম্বর অঞ্চলের আইএসএফের অঞ্চল সভাপতি কারিমুল ইসলাম সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।ভাঙড়ে অশান্তির সূত্রপাত হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকেই। ভোট মিটেছে তবে মেটেনি হিংসা, অশান্তি।

Bangladesh দুই তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার অভিযুক্ত।

মৃত ভাইকে জীবিত দেখিয়ে জাল দলিল কেসে উচ্চ আদালতের নির্দেশে ধৃত মহিলা।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “ওনাকে ভোটের আগে থেকেই ভয় দেখানো হত। বলা হতো মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবে । জেতার পরও হুমকি দেওয়া হয়েছে। পুলিশ একাধিকবার তার বাড়ি গিয়েছে। তল্লাশির নামে লণ্ডভণ্ড করেছে। ওনাকে অনৈতিকভাবে গ্রেফতার করেছে। এটা শুরু থেকেই হয়েছে।” অপরদিকে, তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, “ওহিদুল সমাজ বিরোধী। ভাঙড়ে বোমা-গুলির সাপ্লাই করেন। আমি পুলিশকে ধন্যবাদ জানাই ওনাকে গ্রেফতার করার জন্য। গতকাল রাত্রিবেলা বিশ্বজিতের বাড়ি থেকে ওকে গ্রেফতার করা হয়। আর ভাঙড়কে উত্তপ্ত করার পিছনে বিশ্বজিৎ অনেক বক্তৃতা দিয়েছেন। ভাঙড়ে অশান্তির পিছনে ওনারাই রয়েছেন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *