HRC NEWS BANGLA :- Avijit Gangapadhya প্রাথমিকের একটি মামলার শুনানি সবে শেষ হয়েছে। দুপুরের বিরতিতে উঠতে যাবেন কলকাতা হাইকোর্টের ১৭ নম্বর এজলাসের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় । মধ্যাহ্ন ভোজনের জন্য আইনজীবীরাও একে একে এজলাস ছেড়ে বেরোচ্ছেন। এমন সময় সকলকে এড়িয়ে একেবারে বিচারপতির সামনে হাজির অচেনা আগন্তুক!
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিচারপতির কয়েক হাতের দূরত্বে পৌঁছে গিয়েছিলেন নিজেকে চিকিত্সক দাবি করা ওই ব্যক্তি। যেখানে একমাত্র কোর্ট অফিসারদেরই প্রবেশের অনুমতি রয়েছে। ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় আদালত চত্বরে। ঘটনার জেরে বিচারপতিদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।

নিজের কয়েক হাত দূরে অচেনা ব্যক্তিকে দেখে বিস্মিত হয়ে যান বিচারপতিও। বিচারপতির কাছে তিনি জানতে চান, ‘আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল কোথায়? বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাঁকে খুঁজছি। পাচ্ছি না।’ বিরক্তি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি কীভাবে বলব? এখান থেকে জানানো হয়? আপনি আইনজীবীদের বলুন। ওঁরা বলতে পারেন।’
এতেও দমেননি ওই ব্যক্তি। তিনি ফের বিচারপতিকে বলেন, ‘আপনি বলুন না, ভাল হয়। আমি অনেক খুঁজেছি, পাচ্ছি না।’ এরপরেই হাইকোর্টের শেরিফ এজলাসে উপস্থিত হন। তাকে গ্রেফতার করা যেতে পারে বলে হুঁশিয়ারি দেন বিচারপতি। পরে এজলাসের বাইরে উপস্থিত হন পুলিশের এক আধিকারিক। ওই ব্যক্তিকে বার করে আনা হয়।
যেভাবে বিচারপতির কয়েক হাতের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি পৌঁছে গিয়েছিলেন, তাতে এজলাসে বিচারপতিদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ। তাঁরা বলছেন, অতীতে দেশের বিভিন্নপ্রান্তে আদালতে হামলার নজির রয়েছে। ফলে এদিনের বিষয়টিকে লঘু করে দেখা উচিত নয়। নিজেকে চিকিত্সক বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি। সত্যি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের খোঁজেই তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে পৌঁছে গিয়েছিলেন কী না, খতিয়ে দেখছে পুলিশ।
Avijit Gangapadhya ভরা এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সামনে রহস্যময় আগন্তুক! সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন
More News – আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস
আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কে সাফল্যমন্ডিত করতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে গঙ্গারামপুর ব্লক ও গঙ্গারামপুর টাউন ও গঙ্গারামপুর কলেজ ছাত্র পরিষদের তরফে তৃণমূল ছাত্র পরিষদের বিশেষ বৈঠক আয়োজিত হলো। শুক্রবারে এই বৈঠক উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা, জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অমরনাথ ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। Continue Reading
