HRC NEWS BANGLA :- Asansol আসানসোলের কল্যাণেশ্বরী মোড়ের সামনে পথদুর্ঘটনা! ঘটনা সূত্রে জানা যায় দেন্দুয়ার দিক থেকে আসা একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কল্যাণেশ্বরী মোড় সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা দুটি মোটরবাইকে। মোড়ে থাকা এক সবজি বিক্রেতা অল্পের জন্য প্রাণে রক্ষা পায়! তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অল্পের জন্য রক্ষা পাওয়া গিয়েছে বড়োসড়ো পথদুর্ঘটনা থেকে! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চৌরাঙ্গি ফাঁড়িরপুলিশ, কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ, ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ! পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক কে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ আটক করেছে।

Asansol আসানসোলের কল্যাণেশ্বরী মোড়ের সামনে পথদুর্ঘটনা!
More News – “জাতীয় শিক্ষানীতি ২০২০” এবং ১৫তম দ্বিবার্ষিক কাকদ্বীপ মহকুমা সম্মেলন।
৩ সেপ্টেম্বরে গোবিন্দরামপুর অশ্বিনী কুমার উচ্চ-বিদ্যালয়ে ১৫ তম দ্বিবার্ষিক কাকদ্বীপ মহকুমা সম্মেলন হলো শিক্ষক- শিক্ষিকাদের নিয়ে।পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি অনুষ্ঠান আয়োজন করল দক্ষিণ ২৪ পরগনা জেলা, শিক্ষক ভবন-ডায়মন্ড হারবার। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি জাতীয়তাবাদী অরাজনৈতিক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের একটি সম্মিলিত মিলন মঞ্চ। এদিন শিক্ষকদের সম্মান প্রদান করেছেন এবং শিক্ষকরা ২০২০ র জাতীয় শিক্ষা নীতি নিয়ে নানান তথ্যমূলক বক্তব্য রেখেছেন। যেসব ছাত্র-ছাত্রীরা জেলা এবং রাজ্য স্তরে ১ থেকে ১০-এর মধ্যে রেজাল্ট করেছে তাঁদের সংবর্ধনার ব্যবস্থা নেওয়া হয়েছিল। Continue Reading
