National Institute of Technology Durgapur-এ দুই দিনব্যাপী জাতীয় স্তরের আই.পি.আর (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস) যাত্রা কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হল। কর্মসূচিটির আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল ব্রাঞ্চ MSME-DFO, দুর্গাপুর, যা পরিচালিত হয় Ministry of Micro Small and Medium Enterprises-এর অধীনে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী Sukanta Majumdar। প্রদর্শনীর উদ্বোধন করেন এমএসএমই-ডিএফও কলকাতার ডাইরেক্টর শ্রী পি. কে. দাস এবং এনআইটি দুর্গাপুরের অধ্যাপক এস. এস. রায়। সমগ্র কর্মসূচির সমন্বয় করেন তাপস রায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ব্রাঞ্চ MSME-DFO, দুর্গাপুর।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ জন উদ্যোগী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ট্রেড মার্ক, জি.আই (Geographical Indication), কপিরাইট এবং পেটেন্ট বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি Dr. B. C. Roy College of Pharmacy, Asansol Engineering College এবং এনআইটি দুর্গাপুরের শতাধিক ছাত্রছাত্রী সেমিনারে অংশগ্রহণ করে।

বিশেষজ্ঞ বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন Indian Institute of Packaging-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডঃ বিধান দাস এবং West Bengal National University of Juridical Sciences-এর ডঃ শান্তনু পান্ডা, যাঁরা স্টার্টআপদের জন্য আইপিআরের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আইপিআর বিষয়ক বিশেষ অধিবেশনে West Bengal State Council of Science and Technology-এর নোডাল অফিসার ডঃ মহুয়া হোম চৌধুরী বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও Visva-Bharati University-এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডঃ ভোলানাথ মণ্ডল আইপিআরের বিভিন্ন দিক তুলে ধরেন।

সফল উদ্যোগপতি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দময়ী গ্রুপের চেয়ারম্যান ডঃ হৃদয় হালদার। প্রথম দিনের সেমিনারের শেষে এমএসএমই-ডিএফও কলকাতার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিপুল দে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়াও শতাধিক এস.সি ও এস.টি উদ্যোগী এই কর্মসূচিতে অংশ নেন। পুরস্কারপ্রাপ্ত সমাজসেবক তাপস কুমার দে তাঁদের নিয়ে উপস্থিত ছিলেন। Bankura Sammilani Medical College-এর ডঃ সন্দীপ চট্টোপাধ্যায় উদ্ভাবন ও ইনোভেশন নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করেন। ন্যাশনাল এস.সি ও এস.টি হাবের ম্যানেজার বি. আর. পাল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

দ্বিতীয় দিনের শেষে এমএসএমই-ডিএফও কলকাতার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অচিন্ত্য ভট্টাচার্য ধন্যবাদ জ্ঞাপন করে জাতীয় আই.পি.আর যাত্রা কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করেন।

এনআইটি দুর্গাপুরে জাতীয় স্তরের আইপিআর যাত্রা কর্মসূচি সফলভাবে সম্পন্ন
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *