নিউটাউনের ঘোষপাড়া এলাকায় সংগ্ৰামপুর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ছটপুজোয় এ বছর ভক্ত-সমাগমে ছিল নজরকাড়া উদ্দীপনা। সূর্য দেবের আরাধনাকে কেন্দ্র করে সাজানো হয়েছিল বিশেষ অনুষ্ঠান, যেখানে ভোর ও সন্ধ্যার অর্ঘ্য প্রদানকে ঘিরে সৃষ্টি হয় এক মনোরম ও আধ্যাত্মিক পরিবেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষ—কমিটির চেয়ারম্যান ও বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, ওয়ার্ড ২–এর কাউন্সিলর ও মেয়র পারিষদ রহিমা বিবি মন্ডল, বোরো ১–এর চেয়ারম্যান শাহনওয়াজ আলি মন্ডল, মেয়র পারিষদ আরাত্রিকা ভট্টাচার্য, সমাজকর্মী শ্যামল ঘোষ, সাহেব আলি, ইএনটি বিশেষজ্ঞ প্রফেসর ড. সোমনাথ সাহা, পেট্রন সন্তোষ কুমার বাল্মীকি, সভাপতি অশোক কুমার পণ্ডিত, অনিল সাউ, সম্পাদক মুননালাল সাম, বিজয় সাউ, লক্ষ্মণ বিশ্বকর্মা, সুশান্ত দে, বড়ো ভাই, মদন কুমার ঝা, কালীপ্রসাদ জয়সওয়াল দুবেলা, রাজেন্দ্র রাম, মিতালি খান, মম্পি মন্ডল, বিমল প্রধান, সন্তোষ ঠাকুর, বিকাশ বাল্মীকি সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তি।

সন্ধ্যাবেলায় অতিথি ও ভক্তরা একযোগে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন। অনুষ্ঠানটি সুচারু ভাবে পরিচালনা করেন মোনালিসা দি।

অনুষ্ঠানের শেষে ভক্ত ও পথচারীদের হাতে প্রসাদ বিতরণ করা হয়, যা উৎসবের আনন্দ ও মিলনসত্তাকে আরও বাড়িয়ে তোলে।

নিউটাউনের ঘোষপাড়ায় আয়োজিত ছটপুজোয় ভক্তিময় পরিবেশ
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *