আগামী ১৮ই মার্চ, কলকাতার প্রেস ক্লাবে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আনুষ্ঠানিকভাবে Positive বার্তা র জন্য “IBR অ্যাচিভার” উপাধিতে ভূষিত করতে চলেছে Positive বার্তার মূল কারিগর মলয় পীটকে।

ওইদিন বিকালে এক অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
Positive বার্তাকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবার লক্ষ্যে আরো একধাপ। আগামী ১৮ মার্চ, মঙ্গলবার বিকালে কলকাতার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
সমাজে সকল স্তরের মানুষের মধ্যে সদর্থক মানসিকতা গড়ে তুলতে, বিশেষ করে প্রথম থেকেই শিশুমনে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং ইতিবাচক সংবাদের মাধ্যমে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য প্রথমে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, পরবর্তীতে কেবল নেটওয়ার্কের মাধ্যমকে যুক্ত করে Positive বার্তা সম্প্রচার শুরু হয়েছে।

Positive বার্তার লক্ষ্য আর ভাবনাকে কুর্নিশ জানিয়ে এবার আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিতে চলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। এর আগে গত ১৮ ফেব্রুয়ারী সংস্থার পক্ষ থেকে পজিটিভ বার্তার কর্ণধার মলয় পীটকে চিঠি দিয়ে IBR Achiever হিসাবে স্বীকৃতি জানানোর কথা বলা হয়।
ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আগামী ১৮ মার্চ, মঙ্গলবার বিকাল ৩টের সময় কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মলয় পীটের হাতে এই IBR Achiever সম্মাননা তুলে দেবেন। এই অনুষ্ঠানে সমাজের বহু বিশিষ্টজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে মলয় পীট বলেন, “এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিল। মানুষ জন্মগতভাবেই ভালো, তাদের ভালো কিছু করার ভাবনা থাকে। সামাজিক নানা কারণে তাদের মধ্যে আস্তে আস্তে নেতিবাচক ভাবনা মনের মধ্যে গেঁথে যায়। যার কুফল সমাজের সকল স্তরে দেখতে পাওয়া যায়। আমরা পজেটিভ বার্তার মাধ্যমে ইতিবাচক সংবাদ পরিবেশন করে মানুষের মনের সদর্থক ভাবনাকে জাগরিত করা এবং সামাজিক উন্নয়ন করে শিল্প বন্ধ পরিবেশ তৈরি করার উদ্যোগ নিয়েছি। এর ফলে আগামী দিনে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে। এই পৃথিবী শিশুর বাসযোগ্য হয়ে উঠবে। আমরা প্রথম থেকেই চাইছি যে তিন থেকে ১৩ বছরের বাচ্চারা পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত হোক। তাহলেই তারা আর বড় হবার পর নেতিবাচক ভাবনার অংশীদার হবে না।”

তিনি আরো বলেন, “প্রথমে আমরা ডিজিটাল মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব এর মাধ্যমে পজিটিভ বার্তার সম্প্রচার শুরু করেছিলাম। বর্তমানে কেবল নেটওয়ার্কের মাধ্যমে, সংবাদ মাধ্যম বিশেষ করে ডিজিটাল মাধ্যমে সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহযোগিতায়, পজেটিভ বার্তা প্লাটফর্ম থেকে সম্প্রচার করছি। আগামী দিনে স্যাটেলাইটের মধ্য দিয়ে পজিটিভ বার্তার প্লাটফর্মের সম্প্রচার করা হবে। আমাদের পরিকল্পনা, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় জীবন বোধ, ভারতের দর্শন বিশ্বের কাছে তুলে ধরা হবে।”

“ইন্ডিয়া বুক অফ রেকর্ডের এই স্বীকৃতি আমাদের ইতিবাচক ভাবনা গড়ে তোলার কাজে আরো উৎসাহ দেবে। আমরা এই স্বীকৃতিতে আরো বেশি উজ্জীবিত,” বলে জানান মলয় বাবু।

………………………..……………………………………………………

For news coverage in various newspapers, web & TV Channels, ph- 9339228087, 6289583507      *Asish Basak*   hellokolkata1@gmail.com

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *