সম্প্রতি শরৎচন্দ্র বাসভবনে ‘আচার্য দীনেশচন্দ্র সেন’ রিসার্চ সোসাইটি ভারত এর আয়োজনে অনুষ্ঠিত হল ‘হীরালাল সেন’ স্মৃতি স্বর্ণ পদক অর্পণ – ২০২৫ ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠান ৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক দিলীপ বিশ্বাস, ড. জ্যোৎস্না চট্টোপাধ্যায়, ড.অরূপ মিত্র, পরমানন্দ চৌধুরী, প্রাক্তন যুগ্ম সচিব ড.অমলকান্তি রায় ও ড. বিমল কুমার থান্দার।
এদিন ‘হীরালাল সেন’ স্বর্ণ পদক পেলেন সঙ্গীতজ্ঞ স্নেহাশিস চট্টোপাধ্যায় ৷ পূর্ব ঘোষিত ‘স্যার আশুতোষ মুখোপাধ্যায়-আচার্য দীনেশচন্দ্র সেন’ সম্মাননা ২০২৫ পেলেন গবেষক গোপাল লাহা ৷
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ‘রবি-ভৈরবী’ সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদিকা তপতী সামন্ত, ও একাডেমির ছাত্রিরা। ৷
সমগ্র অনুষ্ঠাটি পরিচালনা ও সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন।

