HRC NEWS BANGLA :- Bike Fine রাস্তাঘাটে বেড়েছে বিভিন্ন যানবাহনের সংখ্যা। ফলে বেড়ে চলেছে পথদুর্ঘটনাও। তাই দুর্ঘটনা ঠেকানোর জন্য চার চাকা চালকদের পাশাপাশি দু চাকা চালকদের জন্যও একাধিক নিয়ম চালু করা হয়েছে। যা অমান্য করলে শাস্তির মুখে পড়তে হয়। দিতে হয় ভারী জরিমানা। ঠিক সেরকমই নির্দিষ্ট মোটর ভেহিকেল আইন জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। সেই মোটর ভেহিকেল আইন অনুযায়ী, আপনার মোটরবাইকে কোন শিশু থাকলে কত গতিবেগে গাড়ি চালাতে হবে তা জানা উচিত। কেননা তার থেকে বেশি স্পিড উঠলেই দিতে হবে জরিমানা।

জেনে রাখা ভালো, মোটর বাইকে শিশু হোক অথবা অন্য যে কেউ সাওয়ারি করুন না কেন তার হেলমেট পরা বাধ্যতামূলক।১৯৮৯ মোটর ভেহিকেল আইনে মোটর বাইকে শিশু সাওয়ারি করলে কত গতিবেগে মোটরবাইক চালাতে হবে তা জানানো হয়েছে। এই নিয়ম হল বাইকের পিছনের সিটে যদি শিশুর বয়স ৯ মাস থেকে ৪ বছরের মধ্যে থাকলে চালকদের একটি নির্দিষ্ট গতি মেনে চলতে হয়। এর বেশি হলে সেই বাইক চালককে শাস্তির আওতায় আনা হবে।
