Jiban Krishna Saha জীবনকৃষ্ণ সাহার মুখে এই প্রথম শোনা গেল নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত "হেভিওয়েট" নাম!

HRC NEWS  BANGLA :- Jiban Krishna Saha দুর্নীতি আর দুর্নীতি! গোটা এক বছর ধরে সেই নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় সমগ্র রাজ্য। দুর্নীতির অভিযোগে জেলবন্দি তৃণমূলের বহু নেতা-মন্ত্রী। জেলেই দিন কাটছে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। গত এপ্রিল মাসে সিবিআই এর হাতে গ্রেফতার হন শাসকদলের এই নেতা। বহুমাস ধরেই তিনি জেলে বন্দী। এই দীর্ঘ সময়ের মধ্যে বারবার আবেদন করলেও তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালতের পরিষ্কার বক্তব্য, তার জামিন এখনই হাতে আসার কোনও সম্ভাবনা নেই। এদিকে শুক্রবার আদালতে যাওয়ার পথে সেই জীবনকৃষ্ণ সাহার মুখেই উঠে এল হেভিওয়েট এক নাম। আর সেই নিয়েই তুঙ্গে শোরগোল।এদিন প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জোর গলায় বলেন, ”কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা আছে, তারা প্রমাণ করতে পারছে না।

এর আগে আপনারা তো দেখেছেন খবরের কাগজে মুড়ে টাকা নেওয়ার ছবি। তাকেই তো ধরতে পারছে না। সেটা আগে তদন্ত করতে বলুন। নিয়োগ দুর্নীতির ধৃতের এই অভিযোগ একপ্রকার শোরগোল ফেলেছে এই রাজ্যে। শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয় জীবনকৃষ্ণকে। তখনই সাংবাদিকরা তাকে তদন্ত নিয়ে প্রশ্ন করলেই নাম না করে শুভেন্দুকে জোর আক্রমণ করেন নেতা । শুনেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন, ”কার কথা বলছি আপনারা ভালই জানেন।”স্পষ্ট ভাষায় বিধায়ক আরও বলেন, ”যার ফোন সিবিআই দপ্তরে আসে বারেবারে…দেখুন আপনারা তদন্ত করুন, পেয়ে যাবেন।” শুক্রবার ঠিক এভাবেই নারদা ইস্যু তুলে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। দেখাযাক শেষ পর্যন্ত কোথাকার জল কতদূর গড়ায়।

Jiban Krishna Saha জীবনকৃষ্ণ সাহার মুখে এই প্রথম শোনা গেল নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত “হেভিওয়েট” নাম!

More News – ‘প্রলোভন সীমাহীন’ – পদ্মিনী দত্ত শর্মা (“টেম্পটেশনস আনলিমিটেড”)- মন জয় করতে বইয়ের বাজারে

পদ্মিনী দত্ত শর্মা একজন প্রচণ্ড এবং অকল্পনীয় কথাকার যিনি তার কলমকে ঝাঁকের মতো চালান, জীবনের রুক্ষ প্যাচ এবং অজানা অঞ্চলগুলির মধ্য দিয়ে ঘুরে বেড়ান সেই কাঁচা সত্যগুলি প্রকাশ করার জন্য যা আমরা সাধারণত এড়িয়ে চলি। দত্ত শর্মা প্রতিনিয়ত একে অপরের সাথে সংঘর্ষে থাকা মানুষের আবেগ প্রকাশের জন্য একটি অনন্য শৈলী তৈরি করেছেন। তার লাইনগুলি সাধারণ কবিতার মতো ছন্দে পড়ে না, ছন্দগতভাবে একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণও নয়; তার কাব্যিক চিত্রগুলি নাটক এবং কবিতার মিশ্রণ। Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *