HRC NEWS BANGLA :- e rickshaw টোটোচালকের সঙ্গে ভাড়া নিয়ে এক যাত্রীর ঝগড়ার সময় ঝামেলা থামাতে গিয়ে আক্রান্ত হলেন আর এক টোটোচালক। ওই যাত্রী ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাল তাকে। হামলায় গুরুতর জখম টোটোচালক। শুক্রবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার দাঁইহাট শহরে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জখম টোটোচালক হাসিবুল শেখ(২২)কে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত শেখ আবুল (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি দাঁইহাট শহরের মোকামপাড়ায়।

জানা গিয়েছে হাসিবুল শেখের বাড়ি কাটোয়ার করজগ্রাম। শুক্রবার সন্ধ্যায় করজগ্রামের একটি পরিবারকে ভাড়া নিয়ে মোকামপাড়ায় আসেন। হাসিবুল আগে কেরলে থাকতেন। দুই তিন মাস আগে বাড়ি চলে আসেন। এরপর কিছুদিন আগে টোটো কেনেন। করজগ্রামের ওই পরিবারটি দাঁইহাটের মোকামপাড়ায় আত্মীয়বাড়ি এসেছিলেন। রাতেই হাসিবুলের টোটোতে বাড়ি ফেরার কথা। যাত্রীরা তাদের আত্মীয়বাড়িতে ছিলেন। বাইরে হাসিবুল অপেক্ষা করছিলেন। জানা গিয়েছে রাত দশটা নাগাদ আবুল শেখ অন্য একটি টোটোতে চড়ে পাড়ায় ফেরেন। তখন ভাড়া মেটানোর সময় সেই টোটোর চালকের সঙ্গে আবুলের বচসা শুরু হয়। হাসিবুলের সামনেই তখন ওই বচসা চলছিল। তিনি দেখার পর দুজনকে থামাতে যান।
অভিযোগ সেসময় আবুল শেখ তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে হাসিবুলকে এলোপাথাড়ি কোপাতে থাকে। চিৎকার চেঁচামেচি শূনে লোকজন চলে আসেন। হামলাকারী আবুল শেখ পালিয়ে যায়। স্থানীয়রা হাসিবুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে। আবুল শেখের সন্ধান চালাতে থাকে পুলিশ। শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। এদিনই তাকে কাটোয়া আদালতে তোলা হয়।
e rickshaw ভাড়া নিয়ে বচসা,টোটোচালককে এলোপাতাড়ি কোপ যাত্রীর।
More News – নয়া পরিকল্পনা পড়ুয়াদের স্কলারশিপ নিয়ে রাজ্যে সরকারের!
বাংলার সকল তপশিলীও অনগ্রসর শ্রেণির ও বি সি স্কুল পড়ুয়াদের রাজ্য সরকারের চালু করা স্কলারশিপেরআওতায় আনতে এবার অভিনব উদ্যোগ নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তরফে রাজ্যের সব তপশিলী এবং অনগ্রসর শ্রেনীর পড়ুয়াদের এস এম এস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। Continue Reading
