
Sampa— অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট পরিচালিত এবং অভিষেক দত্তের নিজের লেখা গল্প “জোড়াতার” মুক্তি পেল বাংলা ছবি, শুভ মল্লিক পরিচালিত প্রথম ছবি “জোড়াতার”।
এই সিনেমাতে সবাই দেখতে পাবেন শিল্পীদের যে বাস্তব সমস্যা হোক কিংবা সরকারি চাকরির না পাওয়ার হতাশা এমনই বিশেষ কিছু বাস্তব ঘটনাকে এই ছবির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন বাধা-বিপত্তির মধ্যেও জীবন যে থেমে থাকে না তাকে এগিয়ে নিয়ে গেলে একটি সুন্দর সকাল আমরা সকলে পাব এ রকমই একটি বার্তা সমাজের সামনে পৌঁছে দিয়েছেন সিনেমার লেখক।নতুন সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এক নতুন গল্প নিয়ে অভিষেক দত্ত এবং তাঁর টিম সিনেমাটিকে ফুটিয়ে তুলেছেন।
অভিনয় করেছেন রুপা নন্দী, রাজদ্বীপ ছেত্রী, তুহিন পাত্র, রিম পাল, সুদীপ জোসেফ সরদার , দীপ্ত মল্লিক এবং অভিষেক দত্ত । সিনেমাটিতে অসাধারণ গান শুনতে পাবেন দেবরুপম করণের লেখা এবং কৌস্তভ চক্রবর্তী গলায় গাওয়া গান এই সিনেমাটির মধ্যে দর্শক শুনতে পাবেন। সিনেমাটোগ্রাফি এবং এডিটিং করেছেন সব্যসাচী বর্ধন । সাজসজ্জা এবং পোশাক ইপ্সিতা আড়ৎদার । অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট আরো নতুন নতুন চমক নিয়ে আসতে চলেছে সামনে, নতুন বাংলা ছবি জোড়াতার দেখুন এবং বাংলা সিনেমার পাশে থাকুন।
‘অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট ‘ইউটিউব চ্যানেলে সকলে এই সিনেমাটি দেখতে পাবেন।
For news coverage, ph- 9339228087 (Asish Basak) Hello Kolkata
