গত তিরিশে জানুয়ারি, ২০২৪ সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে যেনো এক টুকরো জঙ্গল মহল উঠে এসেছিল।
জঙ্গলমহলের ভূমি কন্যা গোপা চক্রবর্তীর পরিচালনায়” মাটির টানে ভাষায় গানে” শীর্ষক অনুষ্ঠানে দর্শকাসন আলো করে ছিলেন বিভিন্ন জেলার বিশিষ্ট কবি ও শিল্পীবৃন্দ।

লোকসাধারনের ভাষা সঠিক ভাবে শেখানোর লক্ষ্যে গত তিন বছর “মাটির টানে” প্রশিক্ষণ কেন্দ্রে নিষ্ঠা সহকারে কি ভাবে ছাত্র ছাত্রী দের এগিয়ে নিয়ে চলেছেন তারই ঝলক পরিবেশিত হলো গুণী জনেদের সন্মুখে।
ধামসা মাদলের বোলে মঞ্চ ছিল মুখরিত।
অনুষ্ঠান শুরু হয় বিশিষ্ট কবি দেবব্রত সিংহের গাছে জল সেচন শুভ্র সেনগুপ্তর অসাধারণ আবহ র মাধ্যমে।
এরপর মাটির টানের কর্ণধার গোপা চক্রবর্তী একে একে তাঁর শিক্ষাগুরুদের মঞ্চে আহ্বান করে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছো মুখোশ ও গাছের চারা দিয়ে সন্মানিত করেন।
মঞ্চে উপস্থিত ছিলেন কবি দেবব্রত সিংহ, কবি দেবাশিস দণ্ড, কবি শাশ্বতী হোসেন, প্রমুখ।
এরপর ছোট বাচ্চাদের সহজে খেলার ছলে বাংলা ভাষার উচ্চারণ শেখানোর জন্য গোপা চক্রবর্তী র রচনায় ও পরিচালনায় “বর্ণমালার বর্ণময় যাত্রা” সকলের মনে দাগ কেটে যায়।
লোক কবিতা লোকো গানে মঞ্চ মুখরিত হয়ে ওঠে।
এর ই মাঝে বিশিষ্ট সমাজকর্মী ও গুনিজন ও কবিদের সন্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন জঙ্গলমহল উদ্যোগের পক্ষে প্রদ্যত দেবনাথ, কবি সুভাষ রায়, কবি নীলাচল চট্টরাজ, কবি দীধিতি চক্রবর্তী, কবি তারাশঙ্কর চক্রবর্তী, কবি সুজান মিঠি, প্রমুখ।
নজর কাড়া পরিবেশনা ছিল সব গুলোই। আমন্ত্রিত দলের অনুষ্ঠানও
ছিলো দেখার মতো। অল্প সময়ে লোকো গান শিল্পী তীর্থ বিশ্বাস ও রীতা চক্রবর্তী র পরিবেশনায় মন ভরলো না।
অনুষ্ঠান শেষ হয় মহুলব্যান্ড এর পার্থ ভৌমিক ও সোনাই সেনের মন-মাতানো গান সাথে ধামসা মাদলের তালে দর্শক দের স্বতস্ফর্ত নাচে।
এগিয়ে চলুক “মাটির টানে” আঞ্চলিক ভাষা-কে সন্মান জানিয়ে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *