

10ই আগস্ট, একটি সিটি হলে ‘কৃষ্টি’ প্রতিষ্ঠাতা সায়ানী বন্দ্যোপাধ্যায় দ্বারা একটি অসামান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পন্ডিত মল্লার ঘোষ,শ্রীমতি মল্লিকা ঘোষ,চিত্রপরিচালক ও সুরকার ঋতম রায় চৌধুরী এবং ভাষা সংসদের কর্ণধার শ্রীমতি বিতস্তা ঘোষাল l গান,হারমোনিকার সাথে অনুষ্ঠানের মুখ্য বিষয় ছিল কবি সায়নী বন্দ্যোপাধ্যায়ের কবিতা এবং বর্ষা ও প্রেম নিয়ে গান কবিতার যুগলবন্দী l সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বিশিষ্ট বাচিকশিল্পী শ্রী শুভদীপ চক্রবর্তী l
অভিনন্দন অনুষ্ঠানের সময়, আন্তর্জাতিক সাহিত্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারপারসন আশিস বসাক ঘোষণা করেন যে সায়ানি ILF-এর 4র্থ বই – “ILF শরৎ কহন” (কবিতা এবং ছোট গল্পের সংকলনের) অতিথি সম্পাদক হবেন।



