HRC NEWS BANGLA :- স্কুলের ছাদের উপর নেমে গিয়েছে, ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার। এই পরিস্থিতিতে প্রাণীর আশঙ্কা স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের। স্কুল কার্যত বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। তীব্র ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।
