কলকাতা ও সংলগ্ন এলাকার সাইকেলবন্ধুদের সমাগম ঘটল বিবেকানন্দ রোডে স্বামীজির জন্মভিটা ও বসতবাড়ির চত্বরে

১২ই জানুয়ারি,আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজ জাতীয় যুব দিবস। সকালে কলকাতা ও সংলগ্ন এলাকার সাইকেলবন্ধুদের সমাগম ঘটল বিবেকানন্দ রোডে স্বামীজির জন্মভিটা ও বসতবাড়ির চত্বরে।

হেদুয়ায় স্বামীজির বাড়ির সামনে তখনও কুয়াশা কাটে নি। অতি ভোরে যুবকযুবতী সাইক্লিষ্টরা বিবেকানন্দের বাড়ির সামনে এসে জমা হয়ে জায়গাটা কোলাহলে পূর্ণ করে তুলেছিলেন। আমরা জানি স্বামী বিবেকানন্দ গীতা পাঠ করেছেন, তিনি গড়ের মাঠে ফুটবল খেলেছেন। ছোট ভাই মহেন্দ্রনাথ দত্তের লেখা ‘লন্ডনে স্বামী বিবেকানন্দ’ থেকে জানা যায় তিনি সাইকেলও চালিয়েছেন। লন্ডনে কোন এক সকালে সাইকেল চালাতে চালাতেই তিনি গেয়েছিলেন,
” সাধের তরণী আমার কে দিল তরঙ্গে।
ভাসল তরী সকালবেলা, ভাবিলাম এ জলখেলা, মধুর বহিবে সমীর, ভেসে যাব রঙ্গে ”

আজ সকালে আমরা সাইকেল বন্ধুরা এরকমই ভেসে গেছিলাম, আমাদের প্রিয় নরেন্দ্রনাথকে সঙ্গে নিয়ে।

১২ ই জানুয়ারি, জাতীয় যুব দিবস উদযাপন হয়েছিল স্বামী বিবেকানন্দের আহ্বান, ” কে সামনে রেখে বিদ্বেষ ও অহংকার ছাড়ো। অপরের জন্য একসাথে কাজ করা শিখে নাও। এটা আমাদের দেশের জন্য বড় প্রয়োজন ” জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামীজির বাণী হৃদয়ে নিয়ে আমরা সাইকেল বন্ধুরা এই দিনটি উদযাপন করছি। কলকাতা শহরের বায়ুদূষণ মাত্রা কমিয়ে আনার লক্ষ্যে সাইকেলের প্রয়োজন ক্রমশ বাড়ছে। এটি মানুষের যাতায়াতের খরচ বাঁচায়। একসাথে সাইকেল চালানোর মধ্যে দিয়ে পারস্পরিক হৃদ্যতা ও সহযোগীতা বৃদ্ধি পায়। সমাজ জুড়ে সদর্থক বার্তা ছড়িয়ে পড়ুক।

সাইকেল চালানো সবার জন্য ভাল। We are The Common People আর বঙ্গীয় সাইকেল সমাজের এর উদ্যোগে আয়োজিত এই ৱ্যালির সমাপন হয় কাশীপুর উদ্যান বাটিতে, যোগদান করেন ১৩০ জন সাইকেল আরোহী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *