“Connecting All” বা “সবাইকে সংযুক্ত করা”— এই আদর্শকে সামনে রেখে আন্তর্জাতিক মিডিয়া গিল্ড (INTERNATIONAL MEDIA GUILD) ৬ই ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতার নন্দন ক্যাম্পাসের জীবনানন্দ সভাগৃহে এক সমাজ-সাংস্কৃতিক কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করে। সমাজসেবা, স্বাস্থ্য সচেতনতা, সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য সমন্বয় লক্ষ্য করা যায় এই অনুষ্ঠানে।
সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন, সমাজকর্মী ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার আশিস বসাকের নেতৃত্বে অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উৎকর্ষ সম্মান প্রদান করা হয়। সম্মানিতদের মধ্যে ছিলেন প্রাক্তন বিধায়ক অ্যাডভোকেট ডঃ সৌরভ চক্রবর্তী, বিশিষ্ট লেখক বনানী শিকদার, ডঃ এস. ইয়াসমিন, প্রফেসর ডঃ প্রতাপরঞ্জন হাজরা, চিকিৎসক ও হিলার ডঃ সুরেশ আগরওয়াল এবং খ্যাতনামা আবৃত্তিশিল্পী শিখা হাজরা।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল স্বাস্থ্য সচেতনতা শিবির। সেখানে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ নবনীল বিশ্বাস হৃদরোগ প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও সময়মতো স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। এই স্বাস্থ্য বিষয়ক আলোচনাটি সঞ্চালনা করেন টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল, কলকাতা-র মার্কেটিং ম্যানেজার ইন্দ্রাণী ঘোষ।
অনুষ্ঠানে আগামী সমাজ-সাংস্কৃতিক উদ্যোগ “টরি (TORI)”-র পোস্টার উন্মোচন করা হয় সরস্বতী ভাণ্ডার ও ঊর্জা (URJAA)-র পক্ষ থেকে। উল্লেখ্য, “টরি” আগামী ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যায় হাজরা সুজাতা সদনে অনুষ্ঠিত হবে।
এছাড়াও অনুষ্ঠানে পুনরায় প্রকাশিত হয় চেন্নাই নিবাসী সমাজসেবী ডঃ বারবারা থিয়াব আলি-র জনপ্রিয় বই “Story of My Life – Part 1”, যা ইতিমধ্যেই পাঠকমহলে বিশেষ সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ কাসবা ও লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস-এর বিশিষ্ট সদস্যরা— তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রফেসর ডঃ পার্থসারথি চক্রবর্তী, সোভন চক্রবর্তী, প্রফেসর ডঃ সীমা সিং, মহেশ বর্মন, অ্যাডভোকেট বাসুদেও আগরওয়াল, ডঃ বিবেকানন্দ চক্রবর্তী, কবি প্রজ্ঞা পারিজাত, সঞ্চিতা দাস এবং প্রাক্তন ডি.সি.পি মনোজ দাস।
সাংস্কৃতিক পর্বে প্রতিভাবান আবৃত্তিশিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠানের শেষে আশিস বসাক সকলকে ইতিবাচক সমাজগঠনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক মিডিয়া গিল্ড সমাজের সর্বস্তরের মানুষকে একসূত্রে বাঁধতে প্রতিশ্রুতিবদ্ধ— যার মূল ভাবনা “সবাইকে সংযুক্ত করা”।

