নবপল্লী দাসপাড়া নবযুবক সংঘের উদ্যোগে তাদের নিজস্ব খেলার মাঠে সম্প্রতি অনুষ্ঠিত হলো ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এলাকার প্রায় ১০০ জন প্রতিযোগী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন।
সারাদিন ধরে চলা এই ক্রীড়া অনুষ্ঠানে খেলোয়াড়দের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও উদ্দীপনা। যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকার যুবকদের একত্রিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

