বাগুইআটির কেষ্টপুর অঞ্চলে বৈশাখী খেয়া ব্রিজ সংলগ্ন আদ্যাপীঠ মন্দিরে বুধবার এক গাম্ভীর্যপূর্ণ ও ভক্তিময় পরিবেশে পালিত হলো শ্রীমতী নিভারানী ঘোষের দ্বাদশ পারলৌকিক স্মরণসভা। তিনি স্বর্ণপুরী জুয়েলার্স (বাগুইআটি সুপার মার্কেট)-এর কর্ণধার সঞ্জয় ঘোষের পরম শ্রদ্ধেয় মাতা।

সকাল সাড়ে ন’টা নাগাদ বিশেষ পূজা ও হোমযজ্ঞের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আদ্যাপীঠ থেকে আগত শ্রী শ্রী শান্তনু মহারাজ বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে হোমযজ্ঞ সম্পন্ন করেন। এরপর শ্রী সৌরভ গোস্বামীর কণ্ঠে গীতা পাঠ ও মায়ের নামকীর্তনে মন্দির প্রাঙ্গণ এক পবিত্র আবহে ভরে ওঠে। সংকীর্তনের সুরে ভক্তদের আবেগ ও শ্রদ্ধা যেন একসূত্রে বাঁধা পড়ে।

এই স্মরণসভায় উপস্থিত ছিলেন বাগুইআটি ভি আই পি সুপারমার্কেট সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন ব্যানার্জী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, আত্মীয়-স্বজন ও অসংখ্য ভক্তবৃন্দ। অনুষ্ঠানের অংশ হিসেবে বিকেল চারটা পর্যন্ত ভোগ বিতরণ ও সেবা গ্রহণের ব্যবস্থা ছিল।

শান্ত, সংযত ও আবেগঘন পরিবেশে দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান সকলের মনে গভীর ছাপ রেখে যায়।

আদ্যাপীঠ মন্দিরে শ্রদ্ধা ও ভক্তির আবহে পালিত হলো নিভা রানী ঘোষের দ্বাদশ পারলৌকিক স্মরণসভা
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *