আসাম-বাংলা মৈত্রী মিলন

 

আসাম-বাংলা মৈত্রী মিলন

সম্প্রতি কলকাতায় বিয়িং ব্লিস এন জিও এর ব্যবস্থাপনায় মৌলালি যুব কেন্দ্রে স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল অসম-বাংলা মৈত্রী সম্মেলন। বিখ্যাত সমাজ সেবি চন্দন মজুমদার এবং বিখ্যাত সমাজ বিজ্ঞানী ড তাপস দে মহাশয়ের পরিচালনায়।
যখন গোটা দেশে কিছু লোক ভাষা, জাত, ধর্ম, বর্ণের নামে মানুষের মধ্যে চালাচ্ছে *হিংসা বিদ্বেষ, মারামারি, হানাহানি, খুন, সন্ত্রাস*সেই সময় Being Bliss এর উদ্যোগে মৌলালি যুব কেন্দ্রে সংস্কৃতির মাধ্যমে
শান্তি ও মৈত্রীর জন্য অসম থেকে ৩০ জন গান ও নাচের শিল্পী সহ পশ্চিমবঙ্গ এর ৪৫ জন গান ও নৃত্য শিল্পী দের নিয়ে অনুষ্ঠিত হয়েছে অসম-বাংলা মৈত্রী সম্মেলন সহযোগিতায় ছিল
অল ইন্ডিয়া এন জিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়াশন, ন্যাশনাল কাউন্সিল অফ আর্ট এন্ড কালচারাল,দ্বীপ ফাউন্ডেশন, অর্ক ট্রাস্ট, মানব বিকাশ আশ্রম, বন্দনা এবং অপূর্ব শাড়ী, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এন্ড ট্রেনিং এন্ড বিয়িং ব্লিস সংঘটনের সকল সদস্য দের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় ভারতীয় শিক্ষা সংস্কৃতির প্রচার প্রসার এর এহেন মহান উদ্যোগ সফল হয়েছে । কবি গুরুর গান, কবিতা,বাংলার শ্রী পদাবলীয় নৃত্য এবং আসামের বিহু নাচের মধ্য দিয়ে মহামিলন, প্রেম, সম্প্রীতি, একতা, ঐক্যের কথা তুলে ধরেছেন সকল শিল্পীরা তাদের উপস্থাপনায়।
অনুষ্ঠানের প্রধান ক্যাপশন ছিলো “”নানা ভাষা নানা মত নানা পরিধান, বিভিদের মাঝে দেখো মিলন মহান “”।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *