ডাঃ অশোক রায় ও শ্রীমতী মিতালী প্রামাণিকের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘যুগলবন্দী একাডেমি’ তাদের চতুর্থ বর্ষপূর্তির সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করল গত ১৫ই নভেম্বর। কলকাতার ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল মুগ্ধ দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে এই আবেগঘন অনুষ্ঠানে।

রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, রাগসঙ্গীত, আধুনিক গান থেকে লোকসঙ্গীত—ভারতীয় সঙ্গীতের প্রায় সকল ধারার মনোমুগ্ধকর উপস্থাপনা করেন একাডেমির ছাত্র-ছাত্রীরা। সাথে ছিল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা ও আবৃত্তি। বিশেষ আকর্ষণ ছিল আমেরিকা থেকে সরাসরি যুক্ত হয়ে শিল্পীদের লাইভ পরিবেশনা, যা দর্শকদের আরও আপ্লুত করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা সঙ্গীতবিদ পণ্ডিত মল্লার ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমতী মল্লিকা ঘোষ, শ্রী অচিন্ত্য লাহা এবং রোটারি ক্লাব অফ কসবা ও লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেট-এর প্রধান শ্রী আশীষ বসাক।

একাডেমির চার বছরের পথচলার অসামান্য কৃতিত্বকে সম্মান জানিয়ে ‘হ্যালো কলকাতা উৎকর্ষ সম্মান’ প্রদান করা হয় ‘যুগলবন্দী একাডেমি’-কে। উপস্থিত অতিথি, শিল্পী ও দর্শকের উচ্ছ্বাসে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়।

‘যুগলবন্দী একাডেমি’-র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক সন্ধ্যা সাড়া ফেলল
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *