নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :২২সেপ্টেম্বর কলকাতার এস কে গার্ডেন রিসর্টে বাংলা সিরিয়াল এবং সিনেমা খ্যাত সব উজ্জ্বল নক্ষত্ররা উপস্থিত ছিলেন।উপস্থিত প্রত‍্যেক অভিনেতা এবং পরিচালকদের হাতে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ তুলে দেওয়া হয় টলিস্টারের সুদৃশ‍্য স্মারক। অনুষ্ঠাননে উপস্থিত ছিলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য, বনি সেনগুপ্ত, ভাস্বর চট্টোপাধ্যায়,অভিষেক বসু,দিব‍্যজ‍্যোতি দত্ত, রোহন ভট্টাচার্য,আর্য দাশগুপ্ত, সৌম‍্য মুখার্জি, অরিন্দ‍্য ব‍্যানার্জী প্রমুখ। উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত, পল্লবী শর্মা, সুস্মিতা দে, অর্পিতা মুখার্জি, রোশনি ভট্টাচার্য, দেবাদৃতা বসু, রূপসা চক্রবর্তী,ডোনা সাহা,মিশমি দাস সহ অন‍্যান‍্য অনেকেই। নবাগত অভিনেত্রী দিব‍্যানি মন্ডলকে তার প্রথম কাজের সাফল্যের জন‍্যও পুরস্কার তুলে দেওয়া হয়। খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার ওরফে ছোট্ট মিহিকেও পুরস্কৃত করা হয়।সেরা ধারাবাহিকের জন‍্য মনোনীত হয় ‘হর গৌরি পাইস হোটেল’।প্রযোজক হিসেবে পুরস্কার গ্রহণ করেন নীলান্জনা সেনগুপ্ত।অন‍্যতম জুড়ি সদস‍্য হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক অয়ন সেনগুপ্ত।অনুষ্টানে অভিনেতা বনি সেনগুপ্তর মাধ্যমে উদ্বোধন হয় “বালিগঞ্জ স্টুডিওর”, যেখানে আগামী দিনের তারকাদের গ্রুম করা হবে।

শো শেষে আয়োজক সৌভিক মান্না এবং সৌমি দত্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন সকলের কাছে টলিস্টার অ‍্যাওয়ার্ডকে সুষ্ট ভাবে সম্পন্ন করার জন‍্য।দিনের শেষে সৌভিক মান্না কৃতজ্ঞ জানান তাঁর জুড়ি সদস‍্য, সকল স্পনসর, মিডিয়া পার্টনার, তার টীমের কাছে,যারা না থাকলে টলি স্টার অ‍্যাওয়ার্ড সম্ভব হয় হতো না।
“ভিক্স ভেঞ্চার প্রোডাকশন”-এর পরবর্তী আরো ভালো কাজ আসতে চলেছে।

For news coverage – 9339228087   Asish Basak, Hello Kolkata

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *