HRC NEWS BANGLA :- Purir Jagannath আর দিন কয়েকবারই দুর্গাপুজো। অনেকেই এই সময় লম্বা ছুটি পেয়ে এদিক-ওদিক কোথাও বেড়া বেড়াতে যান। আপনিও কি পুরীর মন্দির দর্শনের কোনও পরিকল্পনা করছেন? জানেন কি শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য বেশ কিছু বদল আসতে চলেছে ? বদলে যাচ্ছে নিয়মকানুন। এবার থেক পুরীর মন্দিরে টিকিট কেটে করতে হবে জগন্নাথ দর্শন।

তবে শ্রী জগন্নাথ ট্রাস্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, বিনামূল্যে মন্দির দর্শনের নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না। প্রতিদিন মাত্র কয়েক ঘণ্টার জন্য চালু করা হবে এও পরিমাণিক দর্শন। অর্থাৎ টিকিট কেটে তবেই ঢুকতে পারবেন ভক্তরা। শীঘ্রই এই টিকিটের দাম নির্ধারণ করবে কর্তৃপক্ষ।
যদিও এই নিয়ম প্রথমবার জারি হবে এমন নয়। সাত বছর আগেও এই নিয়ম লাগু ছিল। পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়। ফের চালু হতে চলেছে এই নিয়ম। সাত বছর আগে এই পরিমাণিক দর্শনের টিকিট মূল্য ৫০ টাকা ধার্য করা হয়েছিল। দিনে মাত্র কয়েকঘণ্টার জন্য এই টিকিট মূল্য নির্ধারিত ছিল। ২০১৬ সালের জানুয়ারি মাসে পুরীর জগন্নাথ মন্দিরের সংস্কারের কাজ শুরু হয়। সে সময় রাতারাতি এই পারিমাণিক দর্শন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়।
Purir Jagannath পুরীর মন্দিরে প্রবেশের নিয়মে পরিবর্তন!
More News – ডিজিটাল মিটারের বদলে এবার বসতে চলেছে স্মার্ট মিটার
ডিজিটালের বদলে গ্রাহকদের বাড়িতে বসতে চলেছে স্মার্ট মিটার। ইতিমধ্যেই জরিপের কাজ সমাপ্ত হয়েছে। একই সঙ্গে বদলে যাবে বিদ্যুতের ট্যারিফও। ইতিমধ্যেই জরিপ করার কাজ শেষ হয়েছে। যদি তা মানতে নারাজ গ্রাহকদের একাংশ। প্রতিবাদে বৈঁচি বিদ্যুৎ দপ্তরে আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়েছে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির বৈঁচি শাখা। Continue Reading
