President Of India কলকাতায় আজ আসছেন রাষ্ট্রপতি

HRC NEWS BANGLA :- President Of India বৃহস্পতিবার মাত্র ৫ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজভবন এবং পোর্টের দুটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসবেন তিনি। বৃহস্পতিবার বিকালেই ফের উড়ে যাবেন দিল্লি।প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০ টা ১৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন রাষ্ট্রপতি। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন রাজভবনে। সকাল ১১টা ৫ মিনিটে বিমানবন্দর থেকে রাজভবনে পৌঁছানোর কথা দ্রৌপদী মুর্মুর। সেখানে ‘ব্রহ্মা কুমারিস’-এর উদ্যোগে কলকাতায় যে নেশা মুক্তি অভিযান হতে চলেছে, সেটার সূচনা করবেন রাষ্ট্রপতি। দুপুর ১২টা নাগাদ ওই সংস্থা আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।

দুপুর একটা ১৫ মিনিট নাগাদ রাজভবন থেকে সোজা গার্ডেনরিচে শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডে যাবেন রাষ্ট্রপতি। সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জিআরএসই’‌র অনুষ্ঠানে যাবেন তিনি। ভারতীয় নৌসেনার অত্যাধুনিক রণতরী ‘বিন্ধ্যগিরি’র যাত্রা শুরু হবে তাঁর হাত দিয়ে। দুপুর ১টা ৪০ থেকে ৩টে ১০ মিনিট পর্যন্ত ওই অনুষ্ঠানে থাকবেন দ্রৌপদী মর্মু। তার পর সেখান থেকেই আবার নয়াদিল্লি ফিরবেন তিনি। শেষবার বাংলায় রাষ্ট্রপতি বাংলায় এসেছিলেন শপথ নেওয়ার পরপরই। সেবার বেশ কিছু কর্মসূচি ছিল তাঁর। রাজ্য সরকারের সঙ্গে যৌথ কর্মসূচিও ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন রাষ্ট্রপতি। এবারে অবশ্য তেমন কোনও কর্মসূচি নেই তাঁর।

President Of India কলকাতায় আজ আসছেন রাষ্ট্রপতি

More NEWS – শরীরে সিগারেটের ছ্যাঁকা, যৌননির্যাতনের প্রমাণ; দাবি শিশু সুরক্ষা কমিশনের !

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় নয়া মোড়। স্বপ্নদীপের রহস্যমৃত্যু নিয়ে খুনের মামলা রুজু হয়েছে। ১৮ বছরের কম বয়স হওয়া যাদবপুর কাণ্ডে এবার মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে রানাঘাটে দেখা করলেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। স্বপ্নদীপ ছিল নাবালক। তাই, ওই ছাত্রর রহস্যমৃত্যুর ঘটনায় বিস্ময় প্রকাশ করে পদক্ষেপ করল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। মৃত স্বপ্নদীপের বাড়ি্তে গেলেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা।রাজাযপালের কাছে রিপোর্ট চাওয়ার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনারকেও চিঠি পাঠিয়েছে শিশু অধিকার সুরক্ষা কমিশন। Continue Reading

More News – প্রায় ৯ লক্ষ লিটারের জলট্যাঙ্ক! শুভ উদ্বোধন হলো কলকাতায়

ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের বয়স ৭৬ বছর । ২০২৩ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনের ৭৬ তম বর্ষ । আর এরই মাঝে অর্থাৎ ১২ আগস্ট শনিবার সন্ধ্যায় কলকাতায় শুভ উদ্বোধন হলো একটি ৯ লক্ষ লিটারের জলট্যাঙ্ক যার নাম ‘সকলের জন্য জল’  Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *