Migrant Worker ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু এরাজ্যের পরিযায়ী শ্রমিকের

HRC NEWS BANGLA :- Migrant Worker ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এরাজ্যের এক পরিযায়ী শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম জামাল শেখ (৩৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের খান সাহেব আবাদ এলাকায়। জামালের মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ৯ মাস আগে কেরলে একটি ঠিকাদার সংস্থার অধীনে রাজমিস্ত্রির কাজ করতে যায় জামাল। মঙ্গলবার কাজ করার সময় উঁচু বিল্ডিং থেকে পড়ে যায় । এরপর সহকর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যায় । কিন্তু হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি । কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । জামালের পরিবারের কাছে এই মৃত্যুর খবর আসার পরেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পরিবারের একমাত্র রোজগেরে ছিল সে । পরিবারের পাশে দাঁড়াতে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত জামাল। পরিবারের দাবী , এ রাজ্যে কাজ নেই তাই সংসার টানতেই জামালের মতন বহু যুবকেরাই ভিন রাজ্যে কাজ করার উদ্দেশ্যে পাড়ি দেয়।

মৃত জামালের পরিবারের এই দাবী অস্বীকার করার কোন জায়গা নেই । বেশ কয়েক মাস আগে ভয়াবহ করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের বহু পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ওই পরিবারের এক সদস্য শেখ করিম বলেন, প্রায় আট থেকে নবছর হচ্ছে পরিবারের হাল ধরতে জামাল কাজে যেতে শুরু করে ভিন রাজ্যে । এবার নমাসের জন্য কাজে গিয়েছিল কেরালাতে। ও বরাবরই হাসিখুশিতেই থাকতো। হাসতে হাসতে জামাল বলেছিল, এই তো কয়েক মাস পরেই ফিরে আসব । কিন্তু আর ফিরে এলো না । ফিরল তার নিথর দেহ। সংসারের একমাত্র রোজগারে ছিল এই জামাল। দুঃসংবাদ পাওয়ার পর কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে গোটা পরিবারের উপর । মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই পরিবারের সদস্যরা কেরালার উদ্দেশ্যে রওনা দিয়েছে ।

Migrant Worker ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু এরাজ্যের পরিযায়ী শ্রমিকের

More NEWS – বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, গ্রেফতার প্রেমিক

প্রথমে প্রেম তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ।প্রেমিকার অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেফতার করলো পুলিশ। জানা গিয়েছে, ২০২২ সালে এনবিএসটিসি এর কর্মচারী প্রীতম সরকারের সঙ্গে এক মহিলা চিকিৎসকের পরিচয় হয়।পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *